রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর গোল না করলেও গোল্ডেন বুট মেসির! জানুন কী বলছে ফিফার নিয়ম

Golden Boot 2026
---Advertisement---

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর একটি গোলও না করলেও গোল্ডেন বুট (Golden Boot 2026) জেতার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে গোল না পেলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জিতিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তুলেছেন অধিনায়ক। আর সেই দুই অ্যাসিস্টই বদলে দিয়েছে গোল্ডেন বুটের সমীকরণ।

বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে—দু’জনেরই গোল সংখ্যা ৮। তবে ফিফার টাই-ব্রেকার নিয়ম অনুযায়ী, গোল সমান হলে প্রথমে দেখা হয় অ্যাসিস্ট। সেই তালিকায় মেসির অ্যাসিস্ট ৪, এমবাপের ৩। ফলে এই মুহূর্তে (Golden Boot 2026) গোল্ডেন বুটের শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ফিফার নিয়ম অনুযায়ী, গোল ও অ্যাসিস্ট—দুটিই সমান হলে তবেই দেখা হবে কে কম মিনিট খেলেছেন। সেই হিসেবে মেসি খেলেছেন ৭১২ মিনিট, এমবাপে ৬৬৬ মিনিট। অর্থাৎ অ্যাসিস্টে সমতা এলে মিনিটের নিরিখে সুবিধা পাবেন এমবাপে। কিন্তু বর্তমানে অতিরিক্ত এক অ্যাসিস্টই মেসিকে এগিয়ে রেখেছে।

তবে লড়াই এখনও শেষ হয়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স। সেখানে এমবাপে গোল করলে তিনি ফের শীর্ষে উঠে যেতে পারেন এবং টানা দ্বিতীয়বার (Golden Boot 2026) গোল্ডেন বুট জয়ের ইতিহাসও গড়তে পারেন। অন্যদিকে, রবিবার স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলবেন মেসি। সেখানে গোল বা অ্যাসিস্ট করলে তাঁর অবস্থান আরও মজবুত হবে।

বয়স শুধুই সংখ্যা, ২০২২-এর মেসি কে ছাপিয়ে আরও বিধ্বংসী ৩৯-এর লিও

(Golden Boot 2026) গোল্ডেন বুটের দৌড়ে এখনও গাণিতিকভাবে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনও। দু’জনেরই গোল ৬ এবং অ্যাসিস্ট ১। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হ্যাটট্রিক করলে তাঁরাও মেসি-এমবাপেকে টপকে যেতে পারেন। নরওয়ের আর্লিং হাল্যান্ড ৭ গোল করলেও তাঁর বিশ্বকাপ অভিযান শেষ।

সেমিফাইনালের জয়ের পর মেসি বলেন, “গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। টানা দু’টি বিশ্বকাপ ফাইনালে ওঠা খুব কম দলই পারে।” পাশাপাশি ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’-এর নায়ক দিয়েগো মারাদোনাকেও এই জয় উৎসর্গ করেন তিনি।

গোল্ডেন বুট রেস (সেমিফাইনালের পর):

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট, ৭১২ মিনিট
  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট, ৬৬৬ মিনিট
  • আর্লিং হাল্যান্ড (নরওয়ে): ৭ গোল, ০ অ্যাসিস্ট, ৫৩৭ মিনিট
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট, ৬৭৯ মিনিট
  • হ্যারি কেন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট, ৭৩২ মিনিট

এখন তাই সমীকরণ স্পষ্ট—ফাইনালে গোল না করলেও, যদি এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাঁকে টপকে যেতে না পারেন, তাহলে কেরিয়ারে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের (Golden Boot 2026) গোল্ডেন বুট উঠবে লিওনেল মেসির হাতেই।

ফিফার মেগা চমক! ৬৪ দলের বিশ্বকাপে কি এবার খেলবে ভারত?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “আর গোল না করলেও গোল্ডেন বুট মেসির! জানুন কী বলছে ফিফার নিয়ম”

  1. Pingback: Penalty Tips:

Leave a Comment