লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর হামলা ও আটকের প্রতিবাদ। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রতিবাদ মিছিল করল কংগ্রেস। বারুইপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই মোমবাতি মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন বারুইপুর জেলা কংগ্রেস অফিস থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে বারুইপুর থানার সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিল ঘিরে এলাকায় কোনও রকমের অশান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি নজরদারি চালানো হয়। (Candle march at Baruipur)
দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচি ছিল। জেলা কংগ্রেসের সভাপতির অভিযোগ করেন, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে কংগ্রেসের আন্দোলন ভবিষ্যতেও জারি থাকবে বলেও তিনি জানান।
‘ককরোচ’-দের উপর লাঠিচার্জ মামলায় দিল্লি কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র
জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষার বার্তা দিতেই এই শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। (Candle march at Baruipur)
উল্লেখ্য, ছাত্রদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ- বিরোধী একাধিক নেতা। মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছিল রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের। রাতে তাঁদের ছেড়েও দেওয়া হয়। অবশ্য তার আগে মন্দির মার্গ থানায় গিয়েছিলেন কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গাঁধী।










