রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Password-এর ঝামেলা কমাতে নতুন ফিচার, সেলফি ভিডিয়ো চালু করল Google

Published on: July 24, 2026
---Advertisement---

অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং অ্যাকাউন্ট ফিরে পাওয়া প্রক্রিয়া সহজ করতে নতুন পদক্ষেপ নিল তথ্যপ্রযুক্তি সংস্থা Google। বৃহস্পতিবার থেকে নির্বাচিত Google Account ব্যবহারকারীদের জন্য চালু হল ‘Selfie Video Sign-in’ ফিচার। নতুন এই ব্যবস্থায় পাসওয়ার্ড ভুলে যাওয়া বা নিজের বিশ্বস্ত ডিভাইসে প্রবেশাধিকার না থাকলেও, একটি Live Selfie ভিডিয়োর মাধ্যমে অ্যাকাউন্টে Login বা অ্যাকাউন্ট ফিরে পওয়া যাবে। সাইবার প্রতারণা রুখতে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছে Alphabet-এর মালিকানাধীন সংস্থাটি। (Google Sign-in Feature)

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

Google-এর তথ্য অনুযায়ী, ব্যবহারকারীকে প্রথমে একটি সেলফি ভিডিয়ো রেকর্ড করতে হবে। সেই ভিডিয়োতে স্ক্রিনে দেওয়া নির্দেশনা মেনে মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হবে, যাতে মুখের একাধিক কোণ ক্যামেরায় ধরা পড়ে। ব্যবহারকারীর সম্মতিতে সেই ভিডিয়ো সংরক্ষণ করবে Google। ভবিষ্যতে Login বা অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে নতুন করে রেকর্ড করা লাইভ ভিডিয়োর সঙ্গে সংরক্ষিত ভিডিয়ো মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। (Google Sign-in Feature)

Deepfake রুখতে বিশেষ নিরাপত্তা

Google-এর দাবি, এই ফিচারে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নতুন ভিডিয়োটি সত্যিই লাইভ কি না এবং কোনও Deep Fake বা নকল ভিডিয়ো ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্যবহারকারীকে নির্দিষ্ট কিছু নড়াচড়া করতে বলা হবে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ভিডিয়োটি বাস্তব সময়ে রেকর্ড করা হয়েছে। (Google Sign-in Feature)

গোপনীয়তা (Privacy) নিয়ে কী বলছে Google ?

নতুন ফিচার চালুর সঙ্গে Biometric তথ্য সংগ্রহ এবং ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে Google জানিয়েছে, ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনও ভিডিয়ো সংরক্ষণ করা হবে না। ব্যবহারকারী চাইলে যে কোনও সময় নিজের Google Account থেকে সেই সেলফি ভিডিয়ো মুছে ফেলতে পারবেন। এছাড়া এই ভিডিয়ো শুধুমাত্র Sign In ও অ্যাকাউন্ট যাচাইয়ের জন্যই ব্যবহার করা হবে। অন্য কোনও কাজে ব্যবহার করতে হলে আলাদা সম্মতি নেওয়া হবে। (Google Sign-in Feature)

কেন এই পদক্ষেপ?

বর্তমানে অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য বিশ্বস্ত ডিভাইস, নিবন্ধিত মোবাইল নম্বর, রিকভারি কনট্যাক্ট এবং Two-Factor Aunthentication-এর মতো পদ্ধতি ব্যবহার করা হয়। সেই ব্যবস্থার পাশাপাশি আরও নিরাপদ এবং সহজ বিকল্প হিসেবে Google এবার Selfie Video যাচাইয়ের সুবিধা নিয়ে এল। বৃহস্পতিবার থেকেই ধাপে ধাপে যোগ্য Google Account ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। (Google Sign-in Feature)

আরও পড়ুন :- এক ট্যাপেই বন্ধ হচ্ছিল ই-রিকশা, অপব্যবহারের অভিযোগে ৭ অ্যাপ সরাল কেন্দ্র


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Password-এর ঝামেলা কমাতে নতুন ফিচার, সেলফি ভিডিয়ো চালু করল Google”

Leave a Comment