কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় যত দ্রুত এগোচ্ছে, ততই বাড়ছে তার সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ। এবার সরাসরি স্বীকার করলেন Anthropic-এর সিইও (Dario Amodei) দারিও আমোদি—AI একদিন গোটা মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তবে সেই পরিণতি যে অবশ্যম্ভাবী, তা মানতে নারাজ তিনি। বরং বিপদ এড়াতে AI উন্নয়নের গতি কিছুটা কমিয়ে নিরাপত্তা গবেষণাকে সময় দেওয়ার পক্ষে সওয়াল করেছেন আমোদি।Anthropic-এর জনপ্রিয় প্রোডাক্ট Claude.
Dario Amodei: ‘AI মানুষকে শেষ করে দিতে পারে’
প্রাক্তন Anthropic গবেষক জ্যাকব কক্সন সংস্থার চাকরি ছাড়ার পর সতর্ক করেছিলেন, AI তৈরি করা মানুষদের অনেকেই বিশ্বাস করেন, এই প্রযুক্তি চলতি দশকের শেষের মধ্যেই ‘সবাইকে মেরে ফেলতে’ পারে। সাংবাদিক অ্যান্ডারসন কুপারের প্রশ্নের উত্তরে কক্সনের বক্তব্যের সঙ্গে নিজের মতের মিলের কথা জানান আমোদি। তাঁর কথায়, “জ্যাকবের সঙ্গে আমি যতটা একমত, তার চেয়ে অনেক কম বিষয়ে দ্বিমত।”
সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনছেন? ঠকতে না চাইলে আগে এই ৫টি কাজ করুন
Dario Amodei: শতাংশে ঝুঁকি মাপতে নারাজ
তবে AI-এর কারণে মানবজাতি নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনাকে নির্দিষ্ট ১০ বা ২০ শতাংশে বেঁধে দেখতে চান না আমোদি। তাঁর মতে, বিষয়টি পাশা খেলার মতো নয়। AI উন্নয়নের সঠিক পথে গেলে বিপদ খুব কম হতে পারে, কিন্তু ভুল পথে গেলে ঝুঁকি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কেন AI-এর গতি কমানোর দাবি?
সম্প্রতি ৩,৮০০ শব্দের এক প্রবন্ধে আমোদি ‘পেস দ্যা ফ্রন্টয়ার’ নীতির কথা বলেন। (Dario Amodei) তাঁর দাবি, AI-এর ক্ষমতা সাম্প্রতিক সময়ে অত্যন্ত দ্রুত বাড়ছে। বিশেষ করে AI নিজেই আরও উন্নত সংস্করণ তৈরিতে সাহায্য করার প্রক্রিয়ার মাধ্যমে এই গতি আরও বাড়তে পারে।
তাই AI বন্ধ নয়, বরং নিরাপত্তা, পরীক্ষা ও নজরদারি বা পর্যবেক্ষণকে সময় দেওয়ার জন্য উন্নয়নের গতি নিয়ন্ত্রণ করতে চান তিনি। তাঁর প্রস্তাব, স্বাধীন তৃতীয় পক্ষের স্বাধীন মূল্যায়নকারীদের AI সংস্থায় কর্মীদের মতো প্রবেশাধিকার দিয়ে মডেল, ট্রেনিং প্রসেস ও সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা করানো।
(Dario Amodei) আমোদি মনে করেন, এতে এক-দু’বছর অতিরিক্ত সময় পাওয়া গেলেও AI-এর লক্ষ্য ও আচরণকে মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার গবেষণা এগিয়ে নিয়ে গিয়ে বড় বিপদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেছেন OpenAI সিইও স্যাম অল্টম্যান এবং এলন মাস্কও—তাঁর প্রতিক্রিয়া, “দারিও ঠিক”।
কূটনীতির মঞ্চে হঠাৎ কিশোর কুমার, ‘খোয়াব হো তুম’ গেয়ে নজর কাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী













1 thought on “AI কি সত্যিই মানুষকে মেরে দিতে পারে? কী বলছেন প্রতিষ্ঠাতারা?”