BRICS 2026 সম্মেলনকে ঘিরে দিল্লিতে ব্যস্ত কূটনৈতিক সফর। তারই মাঝে আচমকা গানে মাতলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। (Anwar Ibrahim Sings) ভারতের মাটিতে কিংবদন্তি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চমক তৈরি করেছেন তিনি।
Anwar Ibrahim Sings: পিয়ানোর সুরে কিশোরের গান
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, পিয়ানোবাদকের সঙ্গে আনোয়ার গানটি গাইছেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত পরিবেশনা সফরের কূটনৈতিক আবহে এনে দেয় একেবারে অন্য মাত্রা। ১৯৬৫ সালের হিন্দি ছবি তিন দেবিয়ার গানটি কিশোর কুমারের অন্যতম জনপ্রিয় সৃষ্টি। সুর দিয়েছিলেন এস ডি বর্মন, লিরিক্স লিখেছিলেন মজরুহ সুলতানপুরী। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন দেব আনন্দ।
শাহরুখ-কাজল জুটির গানেও মুগ্ধ আনোয়ার
বলিউডের সঙ্গে আনোয়ারের এই সংযোগ অবশ্য নতুন নয়। এর আগেও তাঁর শেয়ার করা একটি সরকারি ভিডিয়োয় শাহরুখ খান ও কাজল অভিনীত কভি খুশি কভি গম ছবির ‘বোলে চুড়িয়াঁ’ গানটি ব্যবহার করা হয়েছিল। ফের কিশোর কুমারের গান বেছে নিয়ে ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির প্রতি তাঁর আগ্রহ যেন সামনে এল। (Anwar Ibrahim Sings)
মোদির জনপ্রিয়তা নিয়েও মন্তব্য
ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন আনোয়ার। সাক্ষাতের একটি ভিডিয়োতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি এতটাই জনপ্রিয় যে, তাঁকে শুভেচ্ছা জানাতে অনেকেই আমাকে তাঁর কাছে বার্তা পৌঁছে দিতে বলেছেন।” দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়।
ভারত-মালয়েশিয়া সম্পর্কে নতুন জোর
(Anwar Ibrahim Sings) ডিজিটাল প্রযুক্তি, পর্যটন-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দিয়েছে দুই দেশ। ভারতের সভ্যতা ও ইতিহাসের প্রশংসার পাশাপাশি ভারত-পাকিস্তানের অমীমাংসিত সমস্যাগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আশাও জানান আনোয়ার।
Anwar Ibrahim Sings: ভাইরাল গানে নেটপাড়া মুগ্ধ
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরেছে কমেন্ট বক্স। এক ভারতীয় প্রবাসী তাঁর কণ্ঠের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন। অন্য এক নেটিজেন মজা করে লিখেছেন, “কেন জানি না, তবে উনি আমার থেকেও ভালো গান গেয়েছেন” কূটনীতির ব্যস্ততার মাঝেই আনোয়ারে ইব্রাহিমের এই গানের মুহূর্ত তাই ভারত-মালয়েশিয়ার সাংস্কৃতিক সেতুবন্ধনের এক মজার ছবি হয়ে উঠেছে।
৯/১১-এর বহু আগেই ভারতের নাম ছিল লাদেনের ‘হিট লিস্টে’, কী বলছে CIA নথি?











