বর্তমানে নতুন স্মার্টফোনে দাম যে হারে বাড়ছে তাতে একটা অংশের মানুষের তা হাতের বাইরে চলে যাচ্ছে।এই কারণে অনেকেই ঝুঁকছেন পুরনো স্মার্টফোনের দিকে। কম দামে ভালো ফোন কেনার ঝোঁক বাড়ছে যত দিন যাচ্ছে। (Second Hand Smartphone) পুরনো বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা পকেটের জন্য বেশ সাশ্রয়ী হলেও, সামান্য অসতর্কতায় আপনি বড়সড় জালিয়াতির শিকার হতে পারেন। কেনার আগে ঠিক কোন কোন বিষয়গুলো নিজে হাতে যাচাই করবেন? রইল বিস্তারিত- (Second Hand Smartphone)
অরিজিনাল বিল এবং বাক্স
শুধু ফোন হাতে নিয়ে টাকা দিয়ে দেবেন না। অরিজিনাল ইনভয়েস বা কেনার রসিদ এবং ফোনের বাক্স অবশ্যই চেনে নিন। চোরাই ফোন কিনলে ভবিষ্যতে বড় আইনি বা পুলিশের ঝামেলায় পড়তে হতে পারে। বিলের ওপর থাকা নামের সঙ্গে বিক্রেতার ভোটার বা আধার কার্ডের নাম মিলিয়ে দেখে নিশ্চিত হোন যে তিনিই এই ফোনটির আসল মালিক। (Second Hand Smartphone)
আইএমইআই (IMEI) নম্বর যাচাই
ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# টাইপ করুন। স্ক্রিনে ১৫-ডিজিটের যে আইএমইআই নম্বর আসবে, সেটি বাক্সের গায়ে বা বিলে থাকা নম্বরের সঙ্গে মিলিয়ে নিন। ফোনটি চোরাই বা ব্ল্যাকলিস্টেড কি না তা জানতে, কেন্দ্রীয় সরকারের CEIR পোর্টালে (ceir.gov.in) যান অথবা প্লে-স্টোর থেকে ‘KYM’ (Know Your Mobile) অ্যাপ নামিয়ে নম্বরটি ভেরিফাই করে নিন।
ডিসপ্লে এবং টাচ-স্ক্রিন টেস্ট
স্ক্রিনের ব্রাইটনেস একেবারে কমিয়ে এবং সর্বোচ্চ বাড়িয়ে দেখুন ডিসপ্লেতে কোনো দাগ বা ‘ডেড পিক্সেল’ (কালো বা রঙিন বিন্দু) আছে কি না। কিপ্যাড খুলে প্রতিটি অক্ষর টাইপ করে দেখুন টাচ ঠিকমতো কাজ করছে কি না। ইউটিউবে একটি সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ডের ভিডিয়ো চালিয়ে দেখুন স্ক্রিনে কোনও লালচে বা হলদেটে আভা আসছে কি না, পুরনো AMOLED স্ক্রিনে এই সমস্যা খুব বেশি দেখা যায়। (Second Hand Smartphone)
ব্যাটারি হেলথ এবং পারফরম্যান্স
আইফোন (iPhone) কেনার ক্ষেত্রে সেটিংসে গিয়ে ‘Battery Health’ চেক করুন। যদি দেখেন তা ৮০%-এর নিচে, তবে বুঝবেন খুব শিগগিরই আপনাকে গাঁটের কড়ি খরচ করে ব্যাটারি বদলাতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ফোনটি হাতে নিয়ে অন্তত ১৫ মিনিট টানা ইন্টারনেট ঘাঁটুন বা ভিডিয়ো চালিয়ে দেখুন। চোখের সামনে যদি দ্রুত ৩-৪% করে চার্জ কমে যায় বা ফোনটি অস্বাভাবিক গরম হয়, তবে সেই ফোন কেনা থেকে বিরত থাকুন।
হার্ডওয়্যার, পোর্ট এবং সেন্সর
বাড়ি থেকে একটি পাওয়ার ব্যাঙ্ক ও হেডফোন নিয়ে যান। চার্জিং পোর্টে কেবল লাগিয়ে দেখুন ঠিকমতো চার্জ নিচ্ছে কি না। সামনে এবং পেছনের দুটো ক্যামেরাই অন করে ছবি তুলুন এবং ভিডিয়ো রেকর্ডিং করে দেখুন মাইক কাজ করছে কি না। নিজের নম্বরে একটি কল করে দেখে নিন ইয়ারপিস ঠিক আছে কি না এবং কানের কাছে ফোন নিলে স্ক্রিনের আলো নিজে থেকে নিভছে কি না। (Second Hand Smartphone)
আজকের টোটকা
ব্যবহৃত ফোন কেনার সময় কখনই তাড়াহুড়ো করবেন না বা অনলাইনে ওএলএক্স বা ফেসবুকে শুধু ছবি দেখে অগ্রিম টাকা পাঠাবেন না। সামনাসামনি দেখা করে, হাতে সময় নিয়ে সব দিক যাচাই করে তবেই ডিল ফাইনাল করুন।












1 thought on “সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনছেন? ঠকতে না চাইলে আগে এই ৫টি কাজ করুন”