NEET-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তপ্ত রাজধানী। এর আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বলিউড থেকে টলিউড এই নিয়ে একে একে মুখ খুলছেন অভিনেত্রী ও অভিনেতারা। এবার ছাত্রদের এই বিক্ষোভে তাঁদের পাশে দাঁড়ালেন, অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen on neet protest)। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন। যন্তর-মন্তরে চলা বিক্ষোভের দৃশ্য দেখে তিনি বলেন, “সারা রাত কেঁদেছেন”। ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযানে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপেরও তীব্র নিন্দা করেন তিনি।
Aparna Sen on neet protest: আন্দোলনকারীদের পাশে অপর্ণা
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন অভিনেত্রী (Aparna Sen on neet protest)। তিনি বলেন, “গতকাল রাতে ছাত্রদের কাছ থেকে আমি গণতান্ত্রিক মতভিন্নতার অর্থ জেনেছি। সংবিধানের ওপর আস্থা রাখা এবং সেই অনুযায়ী কাজ করা, তা আমি তাদের কাছ থেকেই শিখেছি। আমাদের অনেকের মতোই আমিও এতটাই মনোবলহীন, বিষণ্ন ও হতাশ হয়ে পড়েছিলাম যে ভাবছিলাম—কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে কী লাভ।”
তিনি আরও বলেন, “আমাকে তো কেবল ‘দেশবিরোধী’ তকমা দেওয়া হবে কিংবা জেলে পুরে দেওয়া হবে। কিন্তু এই ছাত্ররা আমার মনে আশার আলো জাগিয়েছে, তারা আমাকে দেখিয়েছে যে এটা করা সম্ভব, কারণ তারা গণতান্ত্রিক পথে বিশ্বাসী ছিল। তারা শান্তিপূর্ণভাবে সংবিধান মেনে প্রতিবাদ জানাচ্ছিল। তাদের বিশ্বাস ছিল যে তাঁদের কথা শোনা হবে। বিষয়টি এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, সারা রাত আমি শুধু কেঁদেছি। আমি মনে মনে ভেবেছি—এই শিশুরা কতটা সাহসী ও অদম্য। তাঁদের কাছ থেকে আমরা কত বড় এক শিক্ষা পেতে পারি।”
“আমার কেবলই মনে হচ্ছিল—অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে ওদের আশীর্বাদ করি আর বলি ‘সাবাশ, সাবাশ, আমরা তোমাদের কাছ থেকে শিখতে পারি। পথ দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ’
শুধুমাত্র অভিনেত্রী অপর্ণা সেনই নয়, এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ছাত্রদের পাশে দাঁড়ান, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, শাবানা আজমি, আলিয়া ভাট এবং প্রকাশ রাজও।











