রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ধন্যবাদ বন্ধুরা’, নেটিজেনদের ভালোবাসা ও পরামর্শে আপ্লুত, ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর

Published on: July 25, 2026
PM Modis X Post
---Advertisement---

নিট ২০২৬ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্কের মধ্যেই ফের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় তিনি দেশের যুবসমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর আগের ভিডিয়োতে যে বিপুল সাড়া মিলেছে এবং যে পরামর্শ নেটিজেনরা দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, “গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আমার ভিডিয়োতে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন এবং মতামত জানিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করছে।”

যদিও প্রধানমন্ত্রীর এর আগের ভিডিয়ো বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ার কম চর্চা হয়নি। অনেকেই তাঁর ক্যামেরা অ্যাঙ্গেলকে কটাক্ষ করেছেন, অনেকে আবার দাবি করেছেন তিনি নাকি ভিডিয়োতে যে সমস্ত বক্তব্য রেখেছেন ‘সব টেলিপ্রম্পটার দেখে বলেছেন।’ যদিও সেসব ট্রোলের কোনও জবাব দেননি তিনি।

PM Modis X Post: প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস

প্রধানমন্ত্রীর এই বার্তা এমন সময় এল, যখন নিট ২০২৬ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন চলছে। যদিও দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশ্নফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র সরকার নতুন আইন আনতে চলেছে। মোদির কথায়, প্রশ্নফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের ভবিষ্যৎ এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।

ফাস্ট-ট্র্যাক কোর্ট ও কঠোর শাস্তির প্রস্তাব

প্রধানমন্ত্রী জানান, তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিকে ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ভিত্তিতে একটি খসড়া বিল তৈরি হয়েছে, যেখানে দ্রুত বিচার এবং দোষীদের জন্য আরও কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। এই খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের মতামত নেওয়ার পর বিলটিকে চূড়ান্ত করা হবে এবং সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেই দ্রুত তা পাস করানোর চেষ্টা করবে সরকার। (PM Modis X Post)

ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি (CJP)

আন্দোলন ঘিরে বিরোধীদের চাপ অব্যাহত

তবে প্রধানমন্ত্রীর এই বার্তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। অন্যদিকে, নিট বিতর্ককে ঘিরে সংসদেও উত্তেজনা অব্যাহত। বিরোধী দলগুলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে এবং প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনারও দাবি জানিয়েছে। সংসদের ভিতরে ও বাইরে এই ইস্যুতে প্রতিবাদও চলছে।প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “দেশের যুবকদের ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। যারা যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে খেলবে, তাদের কোনওভাবেই ছাড়া হবে না।”


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘ধন্যবাদ বন্ধুরা’, নেটিজেনদের ভালোবাসা ও পরামর্শে আপ্লুত, ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর”

Leave a Comment