সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে প্রতিবাদের ভাষা। (CJP Protest Posters) মিছিলে শ্লোগানের পাশাপাশি এখন ভাইরাল হচ্ছে প্ল্যাকার্ডও। একেকটি পোস্টার যেন একেকটি মিম, একেকটি রাজনৈতিক পাঞ্চলাইন, প্রতিবাদে Gen Z-র ভাষা!। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে হওয়া বিক্ষোভের আবহে ১৫টি ব্যঙ্গাত্মক পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছে Cockroach Janta Party (CJP). ইনস্টাগ্রামে শেয়ার করা (CJP Protest Posters) ১৫টি পোস্টারে যেমন ছিল রাজনৈতিক ব্যঙ্গ, তেমনই ছিল হাস্যরস, পপ কালচার, সিনেমা, মিম ও সোশ্যাল মিডিয়ার ভাষা। ক্যাপশনে লেখা, “আর্ট ইস থেরাপি অ্যান্ড দিস পলিটিক্যাল আর্ট ইস থেরাপিউটিক” পাশাপাশি দাবি করা হয়েছে, ২০ জুলাই ১০০টি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং আন্দোলনকারীদের তৈরি সেরা পোস্টার বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার জন্য আরও পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
‘ধন্যবাদ বন্ধুরা’, নেটিজেনদের ভালোবাসা ও পরামর্শে আপ্লুত, ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর
CJP Protest Posters: পোস্টারেই প্রতিবাদের নতুন ভাষা
এই ১৫টি পোস্টারের প্রতিটিতেই রয়েছে রাজনৈতিক ব্যঙ্গ, Gen Z হিউমার, মিম কালচার ও পপ কালচারের মিশেল। ভাইরাল হওয়া পোস্টারগুলির মধ্যে রয়েছে—

- “মোদি জি প্লিজ চেঞ্জ ইওর ডিপি (ধর্মেন্দ্র প্রধান)”
- “স্বচ্ছ ভারত করনে নিকলে থে, পুরে দেশ পে হাগ দিয়া”
- “আই লাইক মাই চা স্ট্রং বাট মাই ডেমোক্রেসি স্ট্রংগার”
- “মোদি কিউটু মেলোডি নেহি, মেন্টোস খাও দিমাগ কি বাত্তি জালাও”
- “Error 404: Accountability Not Found!”
- ‘সাইমন কেম ব্যাক’-এর আদলে সাইমনের শরীরে নরেন্দ্র মোদির মুখ বসিয়ে তৈরি ব্যঙ্গচিত্র।
- “ঘোস্টিং ওয়ার্কস অন ডেটিং অ্যাপ, নট অন সিটিজেনস!”
- “বেবি@হোম, ডোন্ট ডিটেইন বোথ অফ আস (১ ইস ওকে)”
CJP Protest Posters: ছবিতে ছবিতে ব্যঙ্গের ঝাঁঝ
শুধু লেখাই নয়, ছবিগুলিও সমানভাবে নজর কেড়েছে।CJP-র শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে জড়িয়ে ধরে থাকা ছবির পাশে লেখা “তু ঝুটি মে মাক্কার”। কোথাও ধর্মেন্দ্র প্রধানের জন্য তৈরি কাল্পনিক ‘Resignation Letter’, যার পাশে লেখা “স্যর, বিগ ফ্যান… অটোগ্রাফ প্লিজ”।
কার্টুনে পদত্যাগের ইঙ্গিত,আরও একটি পোস্টারে কার্টুন ধর্মেন্দ্র প্রধানকে পদ্মফুল হাতে বসিয়ে লেখা হয়েছে “মে ইস্তফা দু ?”। একটি হলুদ ব্যাকগ্রাউন্ডের পোস্টারে দেখা যায় কয়েকজন স্কুলপড়ুয়া বিশাল একটি পেন্সিল ঠেলে নিয়ে যাচ্ছে, ক্যাপশন “ইহে লে ওর রিজাইন কর”।
এছাড়া স্পাইডারম্যানের মুখোশ পরে প্রতিবাদকারীর হাতে “আবে জলদি রিজাইন দে, কাল সুবাহ পানভেল নিকালনা হে” লেখা পোস্টারও নজর কেড়েছে। অন্য একটি পোস্টারে লেখা “ফকির আদমি ঝোলা উঠাকে চালে যাও”। আবার আরেকটি পোস্টারে মোদির ছবি ব্যবহার করে লেখা হয়েছে “মেরে 2 আচিভমেন্টস…”— যা সম্পূর্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৈরি। (CJP Protest Posters)

কমেন্ট বক্সেও একই সুর
শুধু পোস্টার নয়, কমেন্ট সেকশনেও দেখা গিয়েছে প্রতিবাদের ঝড়। পোস্টের নীচেও দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন-
- “Without Studying, Chaiwala PM Resign Do.”
- “আমরা পদত্যাগ চাই, রিল নয়”
- “শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন”
- “অন্তিম বার মোদি সরকার”
- “এখন এটা ভারত বনাম মোদি “
এক ব্যবহারকারী আবার একটি মিমে লিখেছেন— “রেখা গুপ্তা ORS চোর, নির্মলা ট্যাক্স চোর, যোগী আদিত্যনাথ চাঁদা চোর, ধর্মেন্দ্র প্রধান পেপার চোর, নীতিন গড়কারী পেট্রোল চোর, অমিত শাহ MP/MLA চোর.”
মিম, স্যাটায়ার নাকি নতুন যুগের রাজনৈতিক ভাষা?
একসময় রাজনৈতিক পোস্টারে থাকত দীর্ঘ স্লোগান। এখন সেই জায়গা দখল করেছে মিম, রিল কালচার, সিনেমার রেফারেন্স, গেমিং টার্ম, 404 Error, Ghosting, DP Change, Mentos Meme-এর মতো Gen Z ভাষা। CJP-র এই ১৫টি পোস্টার প্রচার সোশ্যাল মিডিয়ায় নতুন করে সেই প্রবণতাকেই সামনে এনেছে। সমর্থকদের দাবি, তরুণ প্রজন্মের ভাষায় প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়ার এটিই সবচেয়ে কার্যকর উপায়। অনেকে ‘ক্রিয়েটিভ প্রতিবাদ’ বলছেন। অন্যদিকে সমালোচকদের মতে, রাজনৈতিক ব্যঙ্গের এই ধারাও নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।
তবে একটি বিষয় স্পষ্ট— এই আন্দোলনে প্ল্যাকার্ড আর শুধুই কাগজ নয়, সেটাই এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভাইরাল ‘মিম-অস্ত্র’।
ধর্মেন্দ্র প্রধান কি বিদায় নেবেন? CJP-র দাবিতে শনিবার পর্যন্ত সময় চাইল কেন্দ্র












2 thoughts on “CJP-র পোস্টারে Gen Z ব্যঙ্গ, মিমে ভরল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলন”