রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মেন্দ্র প্রধান কি বিদায় নেবেন? CJP-র দাবিতে শনিবার পর্যন্ত সময় চাইল কেন্দ্র

CJP Demands
---Advertisement---

NEET-UG প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের মাঝেই কেন্দ্র–CJP বৈঠকে নতুন মোড়। প্রায় দু’ঘণ্টার আলোচনার পর কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে বলে দাবি CJP-র। (CJP Demands) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ ছাড়া আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়েছে সংগঠন।

দু’ঘণ্টার বৈঠক, শনিবার পর্যন্ত সময় চাইল কেন্দ্র

(CJP Demands) শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় কেন্দ্র ও Cockroach Janta Party (CJP)-র দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। CJP-র তরফে উপস্থিত ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে অশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

CJP Demands: ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারে নীতিগত সম্মতি

CJP-র দাবি, সরকার নীতিগতভাবে দুটি গুরুত্বপূর্ণ দাবিতে সম্মতি জানিয়েছে। NEET পরীক্ষার্থীদের আত্মহত্যায় মৃত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR ও আইনি মামলা প্রত্যাহারের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার জানানো হবে।

আন্দোলনে বারবার উঠছে ‘ডিপ স্টেট’-এর প্রসঙ্গ, কী এটি, কেনই বা জড়াচ্ছে এই বিতর্কে?

নাড্ডার বক্তব্য, ফের বৈঠক শনিবার

বৈঠকের পর জেপি নাড্ডা বলেন, CJP তিনটি মূল দাবি এবং পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছে। সরকার বিষয়গুলি নিয়ে আলোচনা করে শনিবার ফের বৈঠকে নিজেদের অবস্থান জানাবে।

ওয়াংচুকের অনশন প্রত্যাহার, তবু আন্দোলনে অনড় CJP

সরকারের আশ্বাসের পর বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি জানান, মৌখিক আশ্বাস নয়, লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরই অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। অন্যদিকে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান সম্ভব নয়। (CJP Demands)

CJP Demands: আগের বৈঠক ঘিরে বিতর্ক, শিক্ষা মন্ত্রকেও বড় রদবদল

২০ জুলাই জেপি নাড্ডার বাসভবনে প্রথম বৈঠকের পর CJP অভিযোগ করেছিল, তাদের কার্যত ‘ভার্চুয়াল ডিটেনশনে’ রাখা হয়েছিল। সেই কারণেই ভবিষ্যতের সব বৈঠক নিরপেক্ষ স্থানে করার দাবি তোলে সংগঠন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের খসড়া বিল আনার ঘোষণা করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে অন্য মন্ত্রকে সরিয়ে শিক্ষা মন্ত্রকে শীর্ষস্তরে প্রশাসনিক রদবদলও করা হয়েছে। NEET প্রশ্নফাঁস এবং CBSE মূল্যায়ন বিতর্কের জেরে শিক্ষা মন্ত্রককে ঘিরে চাপ আরও বেড়েছে।

২৪ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টি, রেকর্ড গড়ল গুজরাটের উমরগাম


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment