রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বপ্নে ভাঙা বাড়ি দেখছেন? কী ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন, জানুন স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা

Published on: July 30, 2026
---Advertisement---

ঘুমের মধ্যে দেখা নানা ধরনের স্বপ্ন অনেক সময় ঘুম ভাঙার পরও মনে থেকে যায়। কেউ সুন্দর বাড়ি দেখেন, কেউ আবার ভাঙাচোরা বা ধ্বংসপ্রাপ্ত বাড়ির স্বপ্ন দেখেন। অনেকেই এসবকে কেবল কল্পনা বলে উড়িয়ে দিলেও, স্বপ্নশাস্ত্রের মতে প্রতিটি স্বপ্নেরই একটি প্রতীকী অর্থ রয়েছে। বিশেষ করে বাড়ি বা বাসস্থান সম্পর্কিত স্বপ্নকে জীবনের ভবিষ্যৎ পরিস্থিতির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। (Dream Astrology)

নতুন বাড়ির স্বপ্ন কেন শুভ?

স্বপ্নশাস্ত্র অনুযায়ী, যদি কোনও ব্যক্তি নিজেকে নতুন, সুন্দর বা পরিপাটি বাড়িতে দেখতে পান, তবে সেটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এমন স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তন, নতুন সুযোগ কিংবা সুখ-সমৃদ্ধির আগমনের ইঙ্গিত বহন করে। আবার যদি স্বপ্নে দেখা যায় নতুন একটি বাড়ি তৈরি হচ্ছে, তাহলে তা জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার বার্তা বলে মনে করা হয়। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে কাজের ক্ষেত্রে অগ্রগতি, নতুন দায়িত্ব বা সাফল্যের সম্ভাবনাও এই ধরনের স্বপ্নের সঙ্গে জড়িত বলে মনে করা হয়। (Dream Astrology)

ভাঙা বা জীর্ণ বাড়ির স্বপ্ন কী জানায়?

অন্যদিকে, স্বপ্নে বারবার পুরনো, জীর্ণ বা ভাঙাচোরা বাড়ি দেখা শুভ বলে বিবেচিত হয় না। স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, এটি অতীতের কোনও অমীমাংসিত সমস্যা বা পুরনো বিবাদের পুনরায় সামনে আসার ইঙ্গিত হতে পারে। এমন স্বপ্ন পারিবারিক অশান্তি, পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা বা দীর্ঘদিনের কোনও বিরোধ ফের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনার কথাও জানায়। তাই এমন স্বপ্ন দেখলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর পরামর্শ দেওয়া হয়।

সিঁড়ির নীচে শৌচাগার বানাচ্ছেন? মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই কয়েকটি নিয়ম

বাড়ি ভেঙে পড়ার স্বপ্ন আরও অশুভ

স্বপ্নে যদি কোনও বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়তে দেখা যায় বা নিজেকে ধ্বংসস্তূপের মধ্যে দেখতে পান, তবে স্বপ্নশাস্ত্রে তাকে আরও অশুভ ইঙ্গিত হিসেবে ধরা হয়। এর অর্থ ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি মানসিক চাপ বৃদ্ধি, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং অশান্তির সম্ভাবনাও এই ধরনের স্বপ্নের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। (Dream Astrology)

তবে মনে রাখা জরুরি, এই ব্যাখ্যাগুলি স্বপ্নশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। (Dream Astrology)

আরও পড়ুন :- পড়ুয়াদের স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ, এই রাজ্যে স্কুল ক্যান্টিন ও আশপাশে জাঙ্ক ফুড বিক্রি মানা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “স্বপ্নে ভাঙা বাড়ি দেখছেন? কী ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন, জানুন স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা”

Leave a Comment