“নমস্কার, আপনার ব্যাঙ্কের কেওয়াইসি (KYC) আপডেট না করলে আজই অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে!”— অচেনা নম্বর থেকে আসা এমন হুমকিমূলক ফোনে বুক কেঁপে ওঠে না, এমন মানুষ খুব কমই আছেন। সাধারণ মোবাইল নম্বর বা অনেক সময় কাস্টমার কেয়ারের মতো দেখতে ‘১৮০০’ (1800) দিয়ে শুরু নম্বর থেকে ফোন করে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সাইবার জালিয়াতরা। এই ক্রমবর্ধমান ব্যাঙ্ক জালিয়াতি রুখতেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। (Bank Fraud Call)
নতুন নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আসা আসল ফোন চেনার উপায় কী।
‘১৬০০’ (1600) সিরিজের ম্যাজিক
কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড সংস্থা বা যেকোনও সরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের ফোন করার জন্য এখন থেকে শুধুমাত্র ‘১৬০০’ (1600) দিয়ে শুরু নম্বর ব্যবহার করবে। অর্থাৎ, আপনার ব্যাঙ্কের কোনও দরকারি কল এলে সেই নম্বরটি 1600 বা 1601 দিয়ে শুরু হবে। এটি সম্পূর্ণভাবে একটি সুরক্ষিত বা ‘ট্রানজ্যাকশনাল’ (Transactional) কলিং সিরিজ, যা কোনও সাধারণ মানুষ বা প্রতারক নিজের নামে কিনতে পারবে না। (Bank Fraud Call)
১৮০০ (1800) নম্বর থেকে ফোন এলে কী করবেন?
অনেকের মনে হতে পারে, ১৮০০ তো টোল-ফ্রি নম্বর, তাহলে সেখান থেকে ফোন এলে ক্ষতি কী? মনে রাখবেন, ১৮০০ দিয়ে শুরু নম্বরগুলো মূলত ‘ইনবাউন্ড কাস্টমার কেয়ার’-এর জন্য তৈরি। অর্থাৎ, আপনার সমস্যা হলে আপনি ওই নম্বরে ফোন করবেন। ব্যাঙ্ক সাধারণত নিজে থেকে ১৮০০ নম্বর দিয়ে গ্রাহকদের কল করে না। (Bank Fraud Call)
জালিয়াতরা বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে নম্বর স্পুফিং (Number Spoofing) করে, যাতে আপনার স্ক্রিনে ফেক কল এলেও তা ১৮০০ দিয়ে শুরু কাস্টমার কেয়ার নম্বর বলে মনে হয়। তাই ১৮০০ দিয়ে শুরু কোনো নম্বর থেকে কল এলে এবং ব্যাঙ্কের অফিসার পরিচয় দিয়ে কোনও ওটিপি (OTP) বা পিন জানতে চাইলে, সেই কল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। (Bank Fraud Call)
গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা
১. সাধারণ নম্বরে নো-এন্ট্রি: কোনও সাধারণ ১০ ডিজিটের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে কেউ ব্যাঙ্কের কর্মী দাবি করলে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন।
২. প্রোমোশনাল কল: লোন বা ক্রেডিট কার্ড বিক্রির প্রোমোশনাল কলগুলো আগের মতোই ‘১৪০’ (140) দিয়ে শুরু হবে।
৩. আসল কল ১৬০: অ্যাকাউন্ট সংক্রান্ত যেকোনও আসল বা জরুরি ফোন এখন থেকে ১৬০ (160) সিরিজ থেকেই আসবে। (Bank Fraud Call)
আজকের টোটকা
ফোনের স্ক্রিনে ‘১৬০০’ দিয়ে শুরু একদম আসল ব্যাঙ্কের নম্বর ভেসে উঠলেও, কখনই নিজের এটিএম কার্ডের সিভিভি (CVV), পিন নম্বর বা মোবাইলে আসা ওটিপি (OTP) কলারের সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, আসল ব্যাঙ্ক আধিকারিক ফোন করলেও তিনি কখনোই আপনার কাছে পাসওয়ার্ড বা ওটিপি জানতে চাইবেন না। (Bank Fraud Call)
আরও পড়ুন :- কিনতে হবে না, মাসিক কিস্তিতে লিজে মিলবে iPhone, iPad ও Mac











