রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টির রাতে ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে, মাটির বাড়ি ধসে মৃত্যু বাবা ও মেয়ের

Published on: July 31, 2026
---Advertisement---

টানা বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হুগলির সপ্তগ্রাম বিধানসভার মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়া। গভীর রাতে আচমকাই ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বাবা গৌর মালিক ও তাঁর মেয়ে মাম মালিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালানো হলেও দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। (Hoogly News)

নতুন বাড়ির কাজ চলছিল, পুরনো বাড়িতেই ছিল পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌর মালিক দরিদ্র পরিবারের মানুষ ছিলেন। সবজি বিক্রি করতেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা না মেলায় কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পরিবার পুরনো মাটির বাড়িতেই বসবাস করছিল। টানা বৃষ্টিতে বাড়িটি দুর্বল হয়ে পড়ে এবং গভীর রাতে সেটি ভেঙে যায়। (Hoogly News)

স্থানীয়দের অভিযোগ, বিলম্বের জেরেই প্রাণহানি

ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা সুজয় কুমার পণ্ডিতের অভিযোগ, দীর্ঘদিন আগে বাড়ির প্রথম কিস্তির টাকা মিললেও দ্বিতীয় কিস্তি না পাওয়ায় নতুন বাড়ির কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাঁর দাবি, গরিব মানুষের আবাস প্রকল্পের কাজ সময়মতো শেষ হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। তিনি আরও বলেন, রাত দু’টো-তিনটে নাগাদ বাড়ি ধসের ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে ধ্বংসস্তূপ সরিয়ে বাবা ও মেয়েকে উদ্ধার করেন। তাঁদের অভিযোগ, ভোটের রাজনীতির কারণেই দুই নিরীহ মানুষের প্রাণ গেল। (Hoogly News)

গ্রামবাসীদের বক্তব্য

স্থানীয় বাসিন্দা রণজিৎ মল্লিক জানান, খবর পেয়ে গ্রামের মানুষ একসঙ্গে উদ্ধারকাজে নেমেছিলেন। মগরা থানার পুলিশকে খবর দেওয়া হয়। ধ্বংসস্তূপ সরানোর পর গৌর মালিক ও তাঁর মেয়ে মাম মালিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা ভারী বৃষ্টির জেরেই মাটির বাড়িটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। (Hoogly News)

আরও পড়ুন :- বীরভূম কাণ্ডে ৩০০ বিঘা জমি ও ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বৃষ্টির রাতে ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে, মাটির বাড়ি ধসে মৃত্যু বাবা ও মেয়ের”

Leave a Comment