রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে

Published on: August 1, 2026
Weather Update
---Advertisement---

রোদ বৃষ্টির খেলা দক্ষিণবঙ্গের আকাশে।আংশিক মেঘলা আকাশের মুখ । দফায় দফায় হালকা বৃষ্টি হচ্ছে। রোদের দেখাও মিলছে। আবার উত্তরবঙ্গে ছবিটা উল্টো। সেখানে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা । হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশের সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহ রয়েছে। ফলস্বরূপ আগামীকাল, ২ অগস্ট থেকে ৫ তারিখ বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। (Weather Update)

বর্তমানে মৌসুমি অক্ষরেখা জয়সলমের, উদয়পুর, ইন্দোর হয়ে বিদর্ভ ও দক্ষিণ মধ্যপ্রদেশ সংলগ্ন ওপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ১ ও ২ অগস্ট অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ৪ অগস্ট বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। ৫ তারিখ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক ০৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ০৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ সর্বনিম্ন ৬৫ শতাংশ। আজ শনিবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

বৃষ্টির রাতে ভয়াবহ দুর্ঘটনা হুগলিতে, মাটির বাড়ি ধসে মৃত্যু বাবা ও মেয়ের

অন্যদিকে, আজ, ১ অগস্ট শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ ও ৩ অগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪ অগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ অগস্ট জলপাইগুড়িতে অতি ভারী এবং উত্তরবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৬ অগস্ট পর্যন্ত বৃষ্টি দূর্যোগ চলবে উত্তরবঙ্গে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment