রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Weather Update)

Weather Update: কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় বৃষ্টির দাপট সামান্য কমতেই অস্বস্তি শুরু হয়েছে। আর্দ্রতার জেরে ঘামতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে (Weather Update)।

অন্যদিকে রবিবারও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমান ৭ থেকে ২০ সেন্টিমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, উত্তর দিনাজপুর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। এই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা”

Leave a Comment