এক নাগাড়ে ভারী বৃষ্টি। কেরলে বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। বাড়ছে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা। ইতিমধ্যেই ইডুক্কি ও কোট্টায়াম জেলায় একাধিক স্থানে ভূমিধসের ঘটনা বেড়েছে। ভূমিধসের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। ধ্বংসস্তূপের তলায় বেশ কয়েকটি বাড়ি। আটকে বেশকয়েকজন। ইতিমধ্যেই এই ভূমি ধসের কারণে কেরলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে (Kerala Landslide)।
Kerala Landslide: ভূমিধসে ৮ জনের মৃত্যু
সূত্রের খবর, ওয়ানাদে সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। অতিবৃষ্টির কারণে সেখানে ধস নামে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় বলে খবর। ভারী বৃষ্টিপাতের কারণে কেরলের বিভিন্ন জায়গায় ধস নামছে।
পত্তনমথিট্টা, ইডুক্কি ও কোট্টায়াম-এই জেলাগুলিতেই ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই অবস্থায় ২০১৮ সালের ভয়াবহ বন্যার স্মৃতি উস্কে দিচ্ছে। যাতে ৪৮৩ জনের মৃত্যু হয়েছিল। দশ লক্ষ মানুষ ভিটে হারা হয়েছিলেন।
বৃষ্টিপাতের রেকর্ড ও ক্ষতিগ্রস্ত এলাকা
কেরলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (KSDMA) তথ্য অনুযায়ী, পাথনমথিট্টার বাদাসেরিকারা অঞ্চলে সর্বোচ্চ ৩৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোঝিকোড়ের আনাক্কামপোইল অঞ্চলে ৩৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাম্বা নদীর জল উপচে পাথনমথিট্টার রানি (Ranni) শহর সম্পূর্ণ জলের নিচে। ২৪ ঘণ্টায় ইডুক্কি জলাধারের জলের স্তর প্রায় ৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে কাল্লারকুট্টি বাঁধের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে (Kerala Landslide)।
রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,যেকোনও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় কেরালা সম্পূর্ণ প্রস্তুত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির দায়িত্বে থাকা মন্ত্রীদের সরাসরি ময়দানে নেমে উদ্ধারকাজের তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, কেরালার পাথনমথিট্টা, কোট্টায়াম, ইডুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ায়ানাদ, কান্নুর এবং কাসারগড় সহ মোট ১২টি জেলায় কমলা (Orange) সতর্কতা জারি করা হয়েছে।
পাহাড় ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এবং বিশেষ করে সবরিমালাগামী পুণ্যার্থীদের এই সময়ে ভ্রমণ এড়িয়ে চলার ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।










1 thought on “জলে ভাসছে কেরল, ভূমিধসে ৮ মৃত্যু, ‘এখনই দুর্যোগ কমবে না’- জানালো মৌসম ভবন”