শ্রাবণ মাস শিবের মাস। এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বর্ষার আমেজে চারদিক সবুজে ভরে ওঠে। এই সময়কে বৃক্ষরোপণের জন্যও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসে কিছু নির্দিষ্ট গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি, সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। পাশাপাশি বিভিন্ন গ্রহদোষ প্রশমিত হওয়ারও বিশ্বাস রয়েছে। (Vastu Tips)
বাস্তু ও জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শ্রাবণ মাসে এই পাঁচটি গাছ রোপণ করলেই মিলতে পারে বিশেষ ফল। কোন সেই পাঁচটি গাছ?
১. তুলসী গাছ
তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রাবণ বা কার্তিক মাসে তুলসী গাছ লাগানো সবচেয়ে শুভ বলে ধরা হয়। বাড়ির উঠোনে বা কেন্দ্রস্থলে এই গাছ লাগালে দাম্পত্য জীবনে সুখ-শান্তি বাড়ে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করা শুভ। এছাড়া সকালে খালি পেটে তুলসী পাতা খেলে বুদ্ধি ও বাকশক্তির উন্নতি হয় এবং সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হতে পারে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।
২. কলা গাছ
শ্রাবণ মাসের একাদশী বা বৃহস্পতিবার কলাগাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই গাছ সবসময় বাড়ির পিছনের দিকে লাগানোর পরামর্শ দেওয়া হয়। নিয়মিত কলাগাছের পুজো ও জলদান করলে দাম্পত্য জীবনের অশান্তি কমে এবং সংসারে সুখ-শান্তি আসে বলে বিশ্বাস। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতিবার কলাগাছের পুজো করলে জন্মকোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়, যার ফলে বিবাহের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে।
৩. ডালিম গাছ
শ্রাবণ মাসে ডালিম গাছ রোপণ করাও শুভ বলে মনে করা হয়। এই গাছ বাড়ির প্রধান প্রবেশদ্বার থেকে কিছুটা দূরে লাগানো উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ডালিম গাছ বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং কুদৃষ্টি বা কালো জাদুর প্রভাব থেকে রক্ষা করে। এছাড়া জীবনে বড় কোনও সমস্যার সম্মুখীন হলে একটি ডালিম ফুল মধুতে ভিজিয়ে জলে ভাসিয়ে রাখলে কষ্ট লাঘব হতে পারে বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। (Vastu Tips)
স্বপ্নে ভাঙা বাড়ি দেখছেন? কী ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন, জানুন স্বপ্নশাস্ত্রের ব্যাখ্যা
৪. শমী গাছ
শনিদোষ প্রশমনের ক্ষেত্রে শমী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের যে কোনও শনিবার সন্ধ্যায় এই গাছ লাগানো শুভ বলে ধরা হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাম দিকে এটি লাগানো উচিত। শনিবার শমী গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির আশীর্বাদ লাভ হয় এবং জীবনের বাধা-বিপত্তি দূর হয় বলে বিশ্বাস। আবার দশেরার দিন এই গাছের পুজো করলে ধন-সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলেও মনে করা হয়।
৫. অশ্বত্থ গাছ
অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র হলেও এটি বাড়ির ভেতরে না লাগিয়ে রাস্তার ধারে বা কোনও জনবহুল স্থানে এই গাছ লাগানোই ভালো। শ্রাবণ মাসের যে কোনও দিন, বিশেষ করে বৃহস্পতিবার এটি রোপণ করা শুভ বলে মনে করা হয়। অশ্বত্থ গাছের পুজো ও প্রদক্ষিণ করলে সন্তান সংক্রান্ত সমস্যা দূর হয়, সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং পরিবারের কল্যাণ হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। এছাড়া শনিবার এই গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শনির অবস্থান অনুকূল হয় বলেও জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। (Vastu Tips)
বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এই উপকারিতাগুলি মূলত ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে শ্রাবণ মাসে বৃক্ষরোপণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে প্রকৃতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।













3 thoughts on “শ্রাবণে এই ৫ গাছ লাগান, মিলতে পারে শিবের আশীর্বাদ”