সপ্তাহের প্রথম দিন, সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে রাজ্যের একাধিক জেলা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের মোট ১৫ জেলায় জারি রয়েছে সতর্কতা। এরমধ্যে দক্ষিণবঙ্গে ৬ জেলা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দু’এক- জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Weather Update)
ভিজতে পারে শহর কলকাতাফের বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। তবে শুধুমাত্র শহর নয়, রবিবার বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে শহরের একাধিক এলাকায়। যদিও কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। রবিবার রাতে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃয্টির পরিমাণ ৭ থেকে ২০ সেমি হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। (Weather Update)
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, সোমবার থেকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টিরপূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেমি হতে পারে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।









1 thought on “সপ্তাহের প্রথম দিনে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে হালকা থেকে মাঝারি”