সকাল থেকেই মুখ ভার আকাশের। কখনও রোদ কখনও মেঘের লুকোচুরি। দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, তারই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি কমবে শুক্রবার। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে জারি হলুদ সর্তকতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গে (weather update)।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থান থেকে উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়।
weather update: দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টি
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া (weather update)।
বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি তিন জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম,মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান জেলাতে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে হাওয়া। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সম্ভবনা। কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের। কমলা সতর্কতা জারি দার্জিলিং,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি পাঁচ জেলায়। দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর জেলাতে জারি হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে।
ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।
আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।









1 thought on “উত্তরে জারি সতর্কতা, দক্ষিণে কোথায় কোথায় বৃষ্টি? এলো আবহাওয়ার বড় আপডেট”