রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রামায়ণ’-এর সঙ্গে ‘আদিপুরুষ’-এর তুলনা না করার আবেদন মনোজ মুনতাশিরের

Published on: August 5, 2026
---Advertisement---

‘আদিপুরুষ’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই নীতেশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে সেই ছবির তুলনা না করার আবেদন জানালেন ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্যকার মনোজ মুন্তশির। মঙ্গলবার মুম্বইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যর্থতা স্বীকার করতে লজ্জার কিছু নেই। তবে নতুন ছবির জন্য তাঁর শুভেচ্ছা রয়েছে। (Ramayana Vs Adipurush)

‘আদিপুরুষ’ ব্যর্থ হয়েছে, মানতে হবে

মনোজ মুন্তশির বলেন, ‘রামায়ণ’ সফল হোক, সেটাই তিনি চান। বিশেষ করে রাবণের চরিত্রে যশের অভিনয়ের প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, যশ একজন দক্ষ অভিনেতা। ভারতীয় কাহিনি বিশ্বমঞ্চে তুলে ধরার যে কোনও প্রচেষ্টার পাশে তিনি আছেন। (Ramayana Vs Adipurush)

একইসঙ্গে তিনি বলেন, ‘রামায়ণ’-এর সঙ্গে ‘আদিপুরুষ’-এর তুলনা করা উচিত নয়। কারণ ‘আদিপুরুষ’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকে অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যর্থ প্রচেষ্টা হিসেবেই থেকে গেছে। তবে ছবির গান মানুষের ভালোবাসা পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ‘রামায়ণ’-এর সঙ্গীতও সেই সাফল্য ছাড়িয়ে যাবে। (Ramayana Vs Adipurush)

বিতর্কে জড়িয়েছিল ‘আদিপুরুষ’

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ রামের চরিত্রে ছিলেন প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন এবং রাবণের চরিত্রে সইফ আলি খান। প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি ছবিটি বক্স অফিসে বড়সড় ব্যর্থ হয়। মুক্তির পর সংলাপ, রাম ও রাবণের উপস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়। নেতিবাচক প্রতিক্রিয়ার জেরে ছবিটি প্রত্যাশিত আয় করতে পারেনি।

দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। এছাড়া রাজা দশরথের ভূমিকায় অরুণ গোভিল এবং হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হ্যান্স জিমার ও এ আর রহমান। ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। ‘রামায়ণ: পার্ট ২’ মুক্তির সম্ভাবনা ২০২৭ সালের দীপাবলিতে। (Ramayana Vs Adipurush)

আরও পড়ুন :- ছবিটি সমর্থন করাও ভুল ছিল’, ‘আদিপুরুষ’ বিতর্কে মুখ খুললেন মনোজ মুনতাশির


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘রামায়ণ’-এর সঙ্গে ‘আদিপুরুষ’-এর তুলনা না করার আবেদন মনোজ মুনতাশিরের”

Leave a Comment