দীর্ঘ বিতর্কের পর অবশেষে ‘আদিপুরুষ’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন গীতিকার ও চিত্রনাট্যকার মনোজ মুনতাশির। সম্প্রতি Times Now-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। শুধু ছবিতে কাজ করাই নয়, ছবিটি মুক্তির পর সেটিকে সমর্থন করাও আরও বড় ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। মনোজের কথায়, এই ঘটনাকে ঘিরে যা কিছু ঘটেছে, তার জন্য তিনি লজ্জিত এবং দেশবাসীর কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন। (Adipurush Controversy)
সংলাপ নিয়ে অনুশোচনা
ছবি মুক্তির পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল এর সংলাপ। “মারেগা বেটে”, “বুয়া কা বাগিচা হ্যায় ক্যা”, “জলেগি তেরে বাপ কি”-র মতো সংলাপ নিয়ে দর্শক থেকে ধর্মীয় সংগঠন—সব মহলেই ক্ষোভ দেখা দেয়। সেই প্রসঙ্গে মনোজ বলেন, আজ ফিরে তাকালে তাঁর নিজেরই খারাপ লাগে। তিনি স্বীকার করেন, ওই সংলাপগুলি লেখা তাঁর উচিত হয়নি এবং সেগুলি দর্শকদের প্রত্যাশার সঙ্গে মোটেও মানানসই ছিল না। (Adipurush Controversy)
অহংকারের জায়গা নেই
সাক্ষাৎকারে মনোজ আরও বলেন, এই দেশের মানুষ কখনও অহংকার বা অসততাকে ক্ষমা করেন না। তাই তিনি নিজের ভুল স্বীকার করে এগিয়ে যেতে চান। পাশাপাশি তাঁর দাবি, হনুমানজিকে নিয়ে করা তাঁর কিছু মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তবে ছবির সংলাপ নিয়ে যে সমালোচনা হয়েছে, তা তিনি মেনে নিচ্ছেন এবং সে বিষয়ে তাঁর কোনও অজুহাত নেই। (Adipurush Controversy)
২০২৩ সালেও চেয়েছিলেন ক্ষমা
এটাই প্রথম নয়। ‘আদিপুরুষ’ বিতর্কের সময়ও মনোজ মুনতাশির একটি প্রকাশ্য বিবৃতিতে ক্ষমা চেয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, প্রভু বজরংবলীর আশীর্বাদে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং সনাতন ধর্ম ও দেশের সেবার শক্তি লাভ করে। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি আরও স্পষ্টভাবে নিজের দায় স্বীকার করেছেন। (Adipurush Controversy)
বিতর্কের কেন্দ্রে ছিল ‘আদিপুরুষ’
পরিচালক ওম রাউত-এর ‘আদিপুরুষ’-এ প্রভাস রামের চরিত্রে, কৃতি স্যানন সীতার ভূমিকায় এবং সইফ আলি খান রাবণের চরিত্রে অভিনয় করেন। প্রায় ₹৫৫০ কোটিরও বেশি বাজেটে নির্মিত এই ছবি মুক্তির পর VFX , পৌরাণিক চরিত্রের উপস্থাপনা এবং সংলাপ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে। এমনকি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুম্বই পুলিশ-এর কাছে চিঠি লিখে ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিও জানায়। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ মুক্তির আবহে মনোজ মুনতাশিরের এই ক্ষমা প্রার্থনা ফের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। (Adipurush Controversy)
আরও পড়ুন :- সাইয়ারা রয়্যালটি বিতর্কে মুখ খুললেন আমাল মালিক, ফের চর্চায় শিল্পীদের প্রাপ্য পারিশ্রমিক












1 thought on “ছবিটি সমর্থন করাও ভুল ছিল’, ‘আদিপুরুষ’ বিতর্কে মুখ খুললেন মনোজ মুনতাশির”