রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেয়ের পর এবার ছেলে, দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর দিলেন কাঞ্চন-শ্রীময়ী

Published on: July 25, 2026
---Advertisement---

টলিউডের চর্চিত ও জনপ্রিয় দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে এল নতুন অতিথি। দ্বিতীয়বার মা হলেন শ্রীময়ী। তাঁদের ১৯ মাসের কন্যা কৃষভির পর এবার জন্ম নিল এক পুত্রসন্তান। ছেলের নামও ঠিক করে ফেলেছেন তারকা দম্পতি। নবজাতকের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’ (Krishiv)তাঁদের মেয়ের নাম এর সঙ্গে মিলিয়ে। (Kanchan Mullick and Sreemoyee Second Baby)

সুখবর জানালেন নিজেরাই

সন্তানের জন্মের পর একটি বিশেষ ফ্যামিলি ফটোশুটের ছবি পোস্ট করেন কাঞ্চন ও শ্রীময়ী। ছবিতে কাঞ্চনের কাঁধে রয়েছে ছোট্ট কৃষভি, আর পাশে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। পোস্টে তাঁরা জানান, তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। তিনজনের পরিবার এখন চারজনের। ছোট্ট কৃষিভকে স্বাগত জানিয়ে আবেগঘন বার্তাও লিখেছেন তাঁরা। (Kanchan Mullick and Sreemoyee Second Baby)

1001040655 1

কৃষিভ নামের অর্থ কী?

দম্পতির প্রথম সন্তানের নাম কৃষভি। এবার ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ। দুই সন্তানের নামেই মিল রাখা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য ও দাদা কৃষ্ণের নামের সঙ্গেও মিল রেখে এই নাম বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Kanchan Mullick and Sreemoyee Second Baby)

গোপন ছিল দ্বিতীয়বার মা হওয়ার খবর

প্রায় দু’মাস আগে শ্রীময়ীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়ালেও সেই খবর প্রকাশ্যে স্বীকার করেননি কাঞ্চন-শ্রীময়ী। প্রথমবারের মতো এবারও সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি গোপনই রেখেছিলেন তাঁরা। সন্তানের জন্মের পরই সামনে আসে পুরো বিষয়টি।

শুভেচ্ছায় ভরছে সোশ্যাল মিডিয়ায়

পরিবার সূত্রে জানা গিয়েছে, মা শ্রীময়ী ও নবজাতক কৃষিভ দু’জনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সুখবর প্রকাশ্যে আসতেই টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী, সহকর্মী এবং অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। কমেন্ট বক্স ভরে উঠেছে ভালোবাসা ও অভিনন্দনের বার্তায়। নতুন জীবনের জন্য কাঞ্চন, শ্রীময়ী, কৃষভি এবং ছোট্ট কৃষিভকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অসংখ্য অনুরাগী। (Kanchan Mullick and Sreemoyee Second Baby)

আরও পড়ুন :-ছবিটি সমর্থন করাও ভুল ছিল’, ‘আদিপুরুষ’ বিতর্কে মুখ খুললেন মনোজ মুনতাশির


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment