রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হ্যান্ডলিং চার্জের নামে অতিরিক্ত টাকা আদায়, Zepto-BookMyShow-সহ ৯টি সংস্থাকে জরিমানা

Published on: August 6, 2026
CCPA Fine
---Advertisement---

অনলাইনে বাজার করছেন, সিনেমার টিকিট কাটছেন বা কোনও কোর্সে ভর্তি হচ্ছেন—প্রথমে যে দাম দেখলেন, পেমেন্টের আগে সেটাই হঠাৎ করে বেড়ে গেল? (CCPA Fine) কখনও যোগ হল ‘হ্যান্ডলিং চার্জ’, কখনও সদস্যপদ, আবার কখনও আগে থেকেই টিক চিহ্ন দেওয়া অনুদান। এমনই বিভ্রান্তিকর কৌশল বা ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহার করার অভিযোগে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) এবার Zepto, BookMyShow, IndiGo, Physics Wallah-সহ মোট ৯টি ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংস্থাগুলির কাছ থেকে মোট প্রায় ২০ লক্ষ টাকা (CCPA Fine) জরিমানা আদায় করা হয়েছে বলে রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্র।

কী এই ‘ডার্ক প্যাটার্ন’?

২০২৩ সালের Prevention and Regulation of Dark Patterns Guidelines-এ অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহৃত ১৩ ধরনের বিভ্রান্তিকর ইউজার ইন্টারফেস ডিজাইন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে False Urgency, Basket Sneaking, Drip Pricing, সাবস্ক্রিপশন ফাঁদ, Confirm Shaming এবং Trick Questions-এর মতো কৌশল। এগুলির মাধ্যমে গ্রাহকদের অজান্তে অতিরিক্ত অর্থ খরচ করতে বা অনাকাঙ্ক্ষিত পরিষেবা বেছে নিতে প্রভাবিত করা হয়।

CCPA Fine: Zepto-র বিরুদ্ধে সবচেয়ে বেশি জরিমানা

CCPA-র তদন্তে দেখা যায়, Zepto Marketplace প্রথমে কম দাম দেখালেও পরে হ্যান্ডলিং চার্জ এবং মেম্বারশিপ ফি যোগ করছিল। নিয়ন্ত্রক সংস্থার মতে, হ্যান্ডলিং চার্জ ছিল Drip Pricing, আর স্বয়ংক্রিয়ভাবে মেম্বারশিপ যোগ করা ছিল Basket Sneaking। এই অভিযোগে Zepto-কে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সরকার জানিয়েছে, সংস্থাটি ইতিমধ্যেই ওই পদ্ধতি বন্ধ করেছে।

BookMyShow ও IndiGo-র বিরুদ্ধে কী অভিযোগ?

BookMyShow-এর ক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় BookASmile-এর জন্য আগে থেকেই টিক দেওয়া ১ টাকার অনুদান রাখা হয়েছিল। CCPA এটিকে ‘Basket Sneaking’ হিসেবে চিহ্নিত করে এবং ওই ব্যবস্থা সরিয়ে ফেলার নির্দেশ দেয়।

অন্যদিকে IndiGo-র মোবাইল অ্যাপে বিমা না নেওয়ার অপশনে আগে লেখা থাকত “No I will take risk”। CCPA-র হস্তক্ষেপের পর সেটি বদলে “No, I will not add to the trip” করা হয়েছে। এই ধরনের মানসিক চাপ তৈরির কৌশলকে ‘Confirm Shaming’ বলা হয়।

CCPA Fine: Physics Wallah-র বিরুদ্ধেও বড় পদক্ষেপ

এডটেক প্ল্যাটফর্ম Physics Wallah-কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, PW Foundation-এর জন্য ১০ টাকার অনুদান আগে থেকেই নির্বাচিত থাকত এবং আবেগপ্রবণ বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের সেটি বজায় রাখতে উৎসাহ দেওয়া হত। পাশাপাশি, ফ্রি কোর্সে প্রবেশের আগেই বাধ্যতামূলকভাবে ব্যক্তিগত তথ্য চাওয়ার বিষয়টিও আপত্তিকর বলে জানায় CCPA। সংস্থাটি জরিমানা জমা দিয়ে সংশ্লিষ্ট পদ্ধতি বন্ধ করেছে।

আর কোন কোন সংস্থা জরিমানা গুনল?

এছাড়াও FirstCry (২ লক্ষ টাকা), Anuj Jindal (৩ লক্ষ টাকা), PharmEasy (১ লক্ষ টাকা), McAfee (১ লক্ষ টাকা) এবং SpiceJet (১ লক্ষ টাকা)-কেও (CCPA Fine) জরিমানা করা হয়েছে। অভিযোগের মধ্যে ছিল লুকোনো চার্জ, জোরপূর্বক সাবস্ক্রিপশন, বিভ্রান্তিকর কাউন্টডাউন টাইমার এবং প্রভাবিত করার মতো সাবস্ক্রিপশন রিনিউয়াল প্রম্পট।

CCPA Fine: সরকারের কড়া বার্তা

ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ২০২৫ সালের জুনে সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মকে Self-Audit করার পরামর্শ দেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের প্ল্যাটফর্মে ডার্ক প্যাটার্ন চিহ্নিত করে সরিয়ে ফেলে। সেই অভিযানের অংশ হিসেবেই CCPA ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছে। সরকারের স্পষ্ট বার্তা, অনলাইন প্ল্যাটফর্মে এমন কোনও ডিজাইন বা কৌশল গ্রহণযোগ্য নয়, যা গ্রাহকের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করে বা অজান্তে অতিরিক্ত অর্থ খরচ করায়।

আরও পড়ুন: পুস্পক রথে আদানির অনীহা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “হ্যান্ডলিং চার্জের নামে অতিরিক্ত টাকা আদায়, Zepto-BookMyShow-সহ ৯টি সংস্থাকে জরিমানা”

Leave a Comment