রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শনিবার নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি; মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা

Published on: August 7, 2026
---Advertisement---

দক্ষিণবঙ্গে ফের বদলাতে চলেছে আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যেই ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জলভাগের উপর অবস্থান করায় সেটি আরও শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর প্রভাবেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ( Weather Update )

কলকাতায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে শনিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। একটানা প্রবল বৃষ্টি না হলেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি চলবে। সব মিলিয়ে শহরে ৮০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই কলকাতার পরিস্থিতির উন্নতি হতে পারে। ( Weather Update )

উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার বিকেলের পর থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা রাজ্যের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাতের পর উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার দিনের যেকোনও সময়ে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ফলে বিভিন্ন জেলায় জল জমার আশঙ্কাও থাকছে। ( Weather Update )

রবিবার থেকে কমবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি দীর্ঘসময় প্রভাব বিস্তার করতে পারবে না। তাই রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে। সোমবার আরও কমবে বৃষ্টির পরিমাণ।

তবে মঙ্গলবার, ১২ অগস্ট থেকে ফের পশ্চিমাঞ্চল এবং উপকূলের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সামান্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ( Weather Update )

উত্তরবঙ্গে আপাতত বড় সতর্কতা নেই

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আগামী চার দিন খুব বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত কোনও উল্লেখযোগ্য সতর্কতা জারি করা হয়নি। ( Weather Update )

আরও পড়ুন :- প্রবল বৃষ্টিতে ডুবল দিল্লি NCR, নেই গাড়ি-ব্যাহত যান চলাচল, স্তব্ধ রাজধানী


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শনিবার নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি; মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা”

Leave a Comment