রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রবল বৃষ্টিতে ডুবল দিল্লি NCR, নেই গাড়ি-ব্যাহত যান চলাচল, স্তব্ধ রাজধানী

Published on: August 7, 2026
---Advertisement---

প্রবল বৃষ্টিতে থমকে গেল দিল্লি NCR। সকাল থেকে একটানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। তৈরি হয় তীব্র যানজট। পরিস্থিতির কথা মাথায় রেখে রাত ৮টা পর্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। (Delhi NCR Waterlogging)

বৃষ্টির জেরে সমস্যায় পড়েন অফিস ফেরত বহু মানুষ। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ক্যাব বুক করতে পারেননি। ফলে অফিস থেকে বেরিয়েও বাড়ি ফেরার উপায় খুঁজে পাননি অনেকে। (Delhi NCR Waterlogging)

একাধিক রাস্তায় যানজট

দিল্লির মেহরৌলি-বদরপুর রোড, আইটিও, ওয়াজিরাবাদ রোড, পটেল রোড, রোহতক রোড এবং শঙ্কর রোডে যান চলাচল ধীর হয়ে যায়। কীর্তি নগর, পীরাগড়ি এবং শাহিনবাগ এলাকাতেও দেখা যায় যানজট। (Delhi NCR Waterlogging)

দিল্লি-জয়পুর হাইওয়ের শঙ্কর বিহার এলাকার ছবিতে দেখা যায়, দীর্ঘক্ষণ রাস্তায় আটকে একাধিক গাড়ি। গুরুগ্রাম থেকে ধৌলা কুয়ান পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয় যানজট। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও বৃষ্টির কারণে গাড়ির গতি কমে যায়।

জলমগ্ন শাকরপুর-মাণ্ডওয়ালি

পূর্ব দিল্লির শাকরপুর এবং সংলগ্ন মাণ্ডওয়ালিতেও পরিস্থিতি ছিল খারাপ। নিকাশি নালা উপচে জল রাস্তায় চলে আসে। জলের নিচে চলে যায় রাস্তার গর্ত এবং নর্দমার মুখ। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। (Delhi NCR Waterlogging)

এক ই-রিক্সাচালক সংবাদ সংস্থা PTI-কে জানান, শুক্রবার অন্তত তিন-চারটি গাড়ি উল্টে গিয়েছে। এর মধ্যে ছিল ই-রিক্সা, স্কুটার এবং বাইক। জল জমে যাওয়ায় তাঁদের রোজগারেও বড় প্রভাব পড়েছে।

IMD জানিয়েছে, উত্তর ভারতে একই সময়ে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। তার প্রভাবেই এই অস্বাভাবিক ভারী বৃষ্টি হচ্ছে। আগামী সময়েও তীব্র বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমা, যানজট এবং স্থানীয়ভাবে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। (Delhi NCR Waterlogging)

আরও পড়ুন :- শনিবার নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি; মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “প্রবল বৃষ্টিতে ডুবল দিল্লি NCR, নেই গাড়ি-ব্যাহত যান চলাচল, স্তব্ধ রাজধানী”

Leave a Comment