রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, বাতিল হতে পারে পরীক্ষা, কেন আবার ছাত্র বিক্ষোভ?

Student protests in Jharkhand
---Advertisement---

গত কয়েকদিন ধরেই ছাত্র বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড। ছাত্র-ছাত্রীদের টানা আন্দোলন ও অনশনের চাপে অবশেষে নরম সুরে রাজ্য সরকার। চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঝাড়খণ্ড (Student protests in Jharkhand)।

সূত্রের খবর, বিতর্কিত তিনটি নিয়োগ পরীক্ষা বাতিল করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে হেমন্ত সোরেন সরকার। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি (Student protests in Jharkhand)।
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং স্বজনপোষণের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে (Student protests in Jharkhand)।

Student protests in Jharkhand: স্টেডিয়ামে কয়েক হাজার পরীক্ষার্থী

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে কয়েক হাজার পরীক্ষার্থী আন্দোলনে সামিল হয়েছেন। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতর নেতৃত্বে শুরু হয়েছে অনশন কর্মসূচিও। শনিবার তিনি জানান, টানা ১৫ দিনের অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

আন্দোলনকারীদের মূল দাবি কী

আন্দোলনকারীদের মূল দাবি তিনটি— সিবিআই ও ইডি দিয়ে নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বিতর্কিত পরীক্ষা স্থগিত রাখা এবং পুরো নিয়োগ ব্যবস্থার সংস্কার। পরীক্ষার সঙ্গে আর্থিক দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, তা তদন্তে ইডিকে যুক্ত করার দাবিও তুলেছেন পড়ুয়ারা।

দফায় দফায় বৈঠক রাজ্য সরকারের

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। রবিবারের বৈঠকে ২০২৩ ও ২০২৫ সালের JPSC-র দুটি পরীক্ষা এবং ১৪ তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়াও খতিয়ে দেখা হতে পারে।

সূত্রের খবর, ভবিষ্যতে নিয়োগ পরীক্ষাকে আরও স্বচ্ছ করতে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান আইআইএম এবং এক্সআইএসএসের সহযোগিতা নেওয়ার কথাও ভাবছে সরকার।

বাড়ছে রাজনৈতিক চাপ

ছাত্র আন্দোলনের জেরে ঝাড়খণ্ডের রাজনৈতিক চাপও ক্রমশ বাড়ছে। এখন সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, বাতিল হতে পারে পরীক্ষা, কেন আবার ছাত্র বিক্ষোভ?”

Leave a Comment