রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চাপ না অন্য কারণ? কেন ইস্তফা দিয়েছিলেন? মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

Published on: August 9, 2026
---Advertisement---

[ছবি: এক্স]

NEET-UG নিয়ে দেশ জুড়ে বিতর্ক, ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক চাপের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন (Dharmendra Pradhan) ধর্মেন্দ্র প্রধান। ইস্তফার প্রায় দু’সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শনিবার ওডিশার সম্বলপুরে পড়ুয়া ও শিক্ষকদের এক অনুষ্ঠানে সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করলেন, তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তাঁর কাছে মন্ত্রিত্বের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও তাঁদের আশা-আকাঙ্ক্ষা।

Dharmendra Pradhan: ‘পদটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না’

GM University-তে বক্তব্য রাখতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, NEET বিতর্কের সময় ‘Gen Z’-কে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তাঁর কথায়, “Gen Z আমাদের সন্তান।” প্রতি বছর ভারতে প্রায় ২ কোটি শিশু জন্ম নেয় বলেও উল্লেখ করেন তিনি। গত এক দশকে প্রায় ২০ কোটি শিশু জন্মেছে এবং তাঁদের স্বপ্নই ভবিষ্যতে ভারতকে ‘বিশ্বগুরু’ করে তুলবে বলে মন্তব্য করেন প্রধান।

(Dharmendra Pradhan) তিনি জানান, সেই সময় তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা ছিল না। ছাত্রদের ভবিষ্যৎ এবং তাঁদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী মোদীর কাছে গিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ২৫ জুলাই শিক্ষামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা কার্যকর হয়।

মোদির হাত ধরে IIT দিল্লিতে নতুন AI শক্তি, কী এই ‘পরম প্রজ্ঞা’?

‘গো ব্যাক’ স্লোগানে পাল্টা জবাব

রাইরাখোলে অন্য একটি অনুষ্ঠানে বিজু জনতা দল বা BJD-র বিক্ষোভ নিয়েও মুখ খোলেন প্রধান। বিমানবন্দরের কাছে BJD-র যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা ‘ধর্মেন্দ্র প্রধান গো ব্যাক’ স্লোগান দিয়েছিলেন। তার জবাবে তিনি বলেন, “আমি কৃষকের ছেলে। ফিরে যেতে বললেও আমি ফিরে আসব।”

ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা BJD সভাপতি নবীন পট্টনায়কের সমালোচনারও জবাব দেন তিনি। তাঁর প্রশ্ন, তিনি কি কখনও এমন কোনও কাজ করেছেন, যাতে ওডিশার মানুষ লজ্জিত হন?

BJD-র পাল্টা অভিযোগ

তবে (Dharmendra Pradhan) ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য মানতে নারাজ BJD। দলের সম্বলপুর জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রোহিত পূজারি দাবি করেন, তাঁকে কেউ বদনাম করেনি; NEET আন্দোলন সামলাতে বিজেপি সরকার পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও ‘অত্যাচার’-এর কারণে নিজেরাই তাঁকে বিতর্কের কেন্দ্রে এনেছে।

পূজারির আরও দাবি, NEET-কে ঘিরে ২১ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং পরীক্ষার্থীদের একটি বড় অংশ মানসিক চাপে ছিল। তবে এগুলি BJD নেতার রাজনৈতিক দাবি। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের ‘ভুল নীতি’-ই ধর্মেন্দ্র প্রধানের ভাবমূর্তিতে ক্ষতি করেছে।

বিক্ষোভের আশঙ্কায় আটক কর্মী

এদিকে সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে সম্বলপুর পুলিশ প্রায় ৩০ জন BJD কর্মীকে সতর্কতামূলকভাবে আটক করে বলে সূত্রের খবর। অনুষ্ঠানে উপস্থিত BJD বিধায়ক প্রসন্ন আচার্যের সঙ্গে পরামর্শ করেই তিনি সেখানে গিয়েছিলেন বলেও জানান (Dharmendra Pradhan) ধর্মেন্দ্র প্রধান।

১৩ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার প্রস্তাব


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “চাপ না অন্য কারণ? কেন ইস্তফা দিয়েছিলেন? মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান”

Leave a Comment