১৩ বছরের নীচে শিশুদের সোশ্যাল মিডিয়া এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানা যাচ্ছে । তবে অভিভাবকের সম্মতি থাকলে অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে শিশুদের উপর ব্যক্তিগত বিজ্ঞাপনের জন্য নজরদারি ও তথ্য সংগ্রহ বন্ধ করার প্রস্তাবও রয়েছে। (Social Media Ban)
এই সংক্রান্ত প্রস্তাব রয়েছে BJP সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার আনা ‘Safeguarding Healthy Internet Environtments for Little Digital-Natives’ বা SHIELD বিল, ২০২৫ এ। শুক্রবার সংসদে বিলটি পেশ হওয়ার কথা ছিল। কিন্তু সংসদ মুলতুবি হয়ে যাওয়ায় তা পেশ করা সম্ভব হয়নি।
কী রয়েছে প্রস্তাবিত বিলে?
SHIELD বিলে ১৮ বছরের নীচে সবাইকে শিশু হিসেবে ধরা হয়েছে। শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিং এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদা নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। (Social Media Ban)
১৩ বছরের নীচে শিশুদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবকের যাচাই করা সম্মতি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলিকে বয়স যাচাইয়ের ব্যবস্থা রাখতে হবে।
অভিভাবকদের জন্য বিশেষ ‘Parental Control Dashboard’ তৈরির প্রস্তাবও রয়েছে। এর মাধ্যমে সন্তানের অনলাইন কার্যকলাপ নজরে রাখা, গোপনীয়তার সেটিংস নিয়ন্ত্রণ এবং স্ক্রিন টাইম (Screen Time) সীমিত করা যাবে। (Social Media Ban)
শিশুদের তথ্য ব্যবহারে কড়া নিয়ম
শিশুদের তথ্য সংগ্রহ করে তাদের গতিবিধি অনুসরণ, প্রোফাইল তৈরি বা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, পর্নগ্রাফি , জুয়া, স্যিমুলেটেড বেটিং (ভার্চুলায় জুয়া, এখানে সশরীরে উপস্থিত থাকতে হয় না) , হিংসাত্মক বা উগ্রপন্থী বিষয় এবং মাদক ও ড্রাগ সংক্রান্ত কনটেন্ট থেকে শিশুদের দূরে রাখার দায়িত্ব প্ল্যাটফর্মগুলির উপর দেওয়া হয়েছে।
নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইচ্ছাকৃত বা বারবার নিয়ম ভাঙলে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় পরিষেবা সাময়িক বন্ধ বা ব্লক করার ব্যবস্থাও রাখা হয়েছে। (Social Media Ban)
আরও পড়ুন : সেপ্টেম্বরেই আসছে iPhone 18? ফোল্ডেবল ফোনে চমক দিতে তৈরি Apple











1 thought on “১৩ বছরের নীচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার প্রস্তাব”