রেলপথে রাশিয়া থেকে ভারতে পণ্য আনার কথা ভাবছে মস্কো। সমুদ্রপথের উপর নির্ভরতা কমাতে নতুন রেলপথ তৈরি করতে চায় রাশিয়া। সেই পথ রাশিয়া থেকে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তান হয়ে ভারতের দিকে যেতে পারে। ভারত মহাসাগর পর্যন্ত রেল যোগাযোগ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। (Russia-India rail corridor)
কেন নতুন পথের ভাবনা?
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন এই প্রস্তাব দিয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাস-কে তিনি বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে সব ধরনের সম্ভাব্য পথ দেখা দরকার। বসফরাস এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে কোনও সমস্যা হলে বিকল্প পথ কাজে আসতে পারে।
হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহণ হয়। এই পথে সমস্যা তৈরি হলে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়তে পারে। তাই সমুদ্রপথের পাশাপাশি স্থলপথেও বাণিজ্যের সুযোগ বাড়াতে চাইছে রাশিয়া। (Russia-India rail corridor)
কোন পথে যেতে পারে ট্রেন?
সম্ভাব্য রেলপথটি তুর্কমেনিস্তান ও ইরানের মধ্য দিয়ে ভারত মহাসাগরের দিকে যেতে পারে। আফগানিস্তান ও পাকিস্তানকে যুক্ত করেও ভারতের দিকে পথ তৈরির কথা ভাবা হচ্ছে।
তবে এই রেলপথ তৈরি করা সহজ নয়। একাধিক দেশের সঙ্গে চুক্তি করতে হবে। সীমান্ত পারাপার, নিরাপত্তা, শুল্ক এবং রেল পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। এর জন্য বিপুল অর্থও লাগবে।
রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য বাড়াতেও এই রেলপথ গুরুত্বপূর্ণ হতে পারে। সমুদ্রপথে সমস্যা হলে পণ্য পরিবহণের জন্য এটি বিকল্প ব্যবস্থা হয়ে উঠতে পারে। (Russia-India rail corridor)
এদিকে রাশিয়ার নির্মাণ শিল্প নিয়েও কথা বলেছেন খুসনুলিন। তাঁর দাবি, এই শিল্প প্রতি বছর আরও এক ট্রিলিয়ন রুবল বিনিয়োগ নিতে পারে। আগামী পাঁচ বছর এই বিনিয়োগ পাওয়া গেলে নির্মাণকাজের ক্ষমতা আরও বাড়বে।
তবে রাশিয়া থেকে ভারত পর্যন্ত এই রেলপথ এখনই তৈরি হচ্ছে না। আপাতত সম্ভাব্যতা খতিয়ে দেখার পর্যায়েই রয়েছে প্রস্তাবটি। (Russia-India rail corridor)
আরও পড়ুন :- সিডনি বিমানবন্দরে মুখোমুখি দুই বিমান, দেখে নিন শিউরে ওঠা সেই ভিডিয়ো








2 thoughts on “রাশিয়া থেকে ভারতে ট্রেনে পণ্য? নতুন রেলপথের ভাবনা মস্কোর”