রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেই জেটি পর্যাপ্ত সুরক্ষার বালাই , প্রশ্নের মুখে কেন্দ্রের IWAI-এর ‘জল মার্গ বিকাশ প্রকল্প’

Jal Marg Vikas Project
---Advertisement---

জলপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও সহজতর করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফারাক্কায় চালু হয়েছিল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া তথা IWAIএর ‘জল মার্গ বিকাশ প্রকল্প’। তবে সেই সব এখন অতীত। ফলে এই আধুনিক পরিকাঠামোর সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছেন, তা নিয়ে বর্তমানে বড়সড় প্রশ্নের মুখে এই প্রকল্প (Jal Marg Vikas Project)।

Jal Marg Vikas Project: স্থানীয়দের অভিযোগ

এই প্রকল্পের আওতায় তৈরি কমিউনিটি জেটি বা ঘাটগুলি দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার করেন। সঙ্গে যানবাহনও থাকে। ফারাক্কার ঘোড়ায়পাড়া ঘাট সংলগ্ন জল মার্গ বিকাশ প্রকল্পের এই জেটিগুলিতে পর্যাপ্ত সুরক্ষার বালাই নেই বললেই চলে। জেটির চারপাশে নেই শক্তপোক্ত কোনও আধুনিক ব্যারিকেড বা হাই-সিকিউরিটি ফেন্সিং, যা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। এর ফলে জলপথে যাতায়াতের সময় নৌকা বা ভেসলে ওঠার সময়ে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে (Jal Marg Vikas Project)।

স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, “কচুরিপানা লকগেটে এসে লকগেটের মুখকে অবরুদ্ধ করে দিচ্ছে। দীর্ঘদিন ধরে পরিষ্কারের অভাবে, সেইগুলি পচে গেলে দুর্গন্ধ বের হয়। আগে ব্যারেজ থেকে অনেকেই জল নিয়ে যেত। এখন জল দূষিত হওয়ার কারণে কেউ নেন না। অনেকেই এই ব্যারেজের জলে স্নান করত। এই জল এতটাই বিষাক্ত হয়ে গিয়েছে, এই জলে স্নান করলে চর্ম রোগ দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, ঘাট পার হতে অনেক সময় লাগছে। সাধারণ মানুষ অনেক সমস্যায় রয়েছেন।” তাঁরা এই বিষয়টিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন।

বিশেষ করে এলাকার নিত্যযাত্রী এবং সাইকেল-মোটরসাইকেল নিয়ে নদী পারাপার করা সাধারণ মানুষ চরম ঝুঁকির মধ্যে এই জেটি ব্যবহার করছেন। অন্যদিকে, জেটি সংলগ্ন জলভাগে কচুরিপানার জঙ্গল ও জলজ উদ্ভিদের বাড়বাড়ন্তের কারণে জলযান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে এই প্রকল্প তৈরি হলেও প্রশাসনিক নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে তা সাধারণ মানুষের কাছে মরণফাঁদে পরিণত হতে চলেছে।

অন্যদিকে, জলপথে ভারী ভেসেল ও বার্জ চলাচলের কারণে জলের গুণগত মান নষ্ট হওয়া, জলজ প্রাণীর স্বাভাবিক বিচরণ ব্যাহত হওয়া এবং সামগ্রিক নদী ও সুন্দরবন পর্যন্ত বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

দ্রুত এই জেটিগুলির সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, ভেসল বা নৌকা চলাচলের পথ কচুরিপানামুক্ত করা এবং যাত্রীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “নেই জেটি পর্যাপ্ত সুরক্ষার বালাই , প্রশ্নের মুখে কেন্দ্রের IWAI-এর ‘জল মার্গ বিকাশ প্রকল্প’”

Leave a Comment