লুকিয়েও শেষরক্ষা হলো না। অবশেষে STF-এর জালে দুষ্কৃতী। দিল্লির জাহাঙ্গিরপুরীতে খুনের পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসে গা-ঢাকা দিয়েছিল দুষ্কৃতী। পূর্ব নন্দীগ্রামের কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকা থেকে ওয়াসিম ওরফে লম্বু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দিল্লির উত্তর পশ্চিম জেলা পুলিশের STF টিম (Nandigram)।
Nandigram: কী অভিযোগ ওয়াসিমের বিরুদ্ধে?
পুলিশ সূত্রের খবর, বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ওয়াসিম। দিল্লির জাহাঙ্গিরপুরীতে বসবাস করতেন। অভিযোগ, খুনের পাশাপাশি একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিল সে। দিল্লি পুলিশের STF টিম গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায়। তাঁরা জানতে পারে নন্দীগ্রামের কেন্দেমারিতে লুকিয়ে আছে অভিযুক্ত। এরপরই নন্দীগ্রাম থানার পুলিশের সহযোগিতায় কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে (Nandigram)।
সূত্রের খবর, ওয়াসিমের বিরুদ্ধে দিল্লিতে ১২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। দিল্লি পুলিশি রেকর্ডেও ওয়াসিম আকরাম ওরফে লম্বুর বিরুদ্ধে ১২৫টির বেশি মামলার কথা উল্লেখ রয়েছে। এই মামলার মধ্যে বেশিরভাগই খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চুরি, পুলিশের উপর হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।
পুলিশ সূত্রে খবর, বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওয়াসিম। কর্মসূত্রে দিল্লির জাহাঙ্গিরপুরীতে স্থায়ী ভাবে বসবাস করে। অভিযোগ, সেখান থেকেই নানা রকম অসামাজিক কাজকর্ম করত ওয়াসিম। নন্দীগ্রামের এক তরুণীকে বিয়ে করেছিল ওয়াসিম। দিল্লিতে খুনের পর নন্দীগ্রামে শ্বশুরবাড়িতেই চলে আসে ওয়াসিম। সোমবার চৌরঙ্গী এলাকায় গ্রেফতারের পরে হলদিয়া আদালতে হাজির করানো হয় ধৃতকে।
এখন প্রশ্ন হলো দিল্লিতে খুনের পর কাদের সহযোগিতায় এখানে এসে এতোদিন লুকিয়ে ছিল ওয়াসিম। ওয়াসিমের অপরাধ চক্র কী বাংলাতেও সক্রিয়? নাকি বালাতেও অন্য ছক কষেছিল ওয়াসিম? সবকিছু তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ।













1 thought on “দিল্লিতে খুন, নন্দীগ্রামে গা ঢাকা দিয়েও হলো না শেষ রক্ষা, পুলিশের জালে ধৃত ‘দুষ্কৃতী’ ওয়াসিম”