হাতে সরকারি প্রকল্পের ফর্ম। চোখের সামনে নানা সুবিধার তালিকা। কিন্তু আবেদন করলেই কি মিলবে সরকারি সাহায্য? উত্তর হলো, না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে। স্বাস্থ্য থেকে শিক্ষা, বেকার ভাতা থেকে সামাজিক সুরক্ষা—বিভিন্ন ক্ষেত্রে মিলছে আর্থিক সাহায্য। তবে প্রতিটি প্রকল্পেই রয়েছে নির্দিষ্ট যোগ্যতা এবং আয়ের শর্ত। (Government Scheme Eligibility)
মেধাবী পড়ুয়াদের জন্য বৃত্তি
মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Swami Vivekananda Merit Scholarship)। উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। প্রকল্পে মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে এই বৃত্তি মিলবে না। (Government Scheme Eligibility)
বেকার যুবকদের জন্য ভাতা
স্নাতক হয়েও চাকরি নেই? তাঁদের জন্য চালু হয়েছে যুবশক্তি ভরসা (Yuva Shakti Bharosa) যোজনা। প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। একই সঙ্গে বেকারত্বের প্রমাণও দিতে হবে।
স্বাস্থ্য বিমায় মিলবে ৫ লক্ষ টাকা
স্বাস্থ্য পরিষেবায় রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় না থাকা পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। তবে পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
অন্যদিকে, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় (AB PM-JAY) যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত ২.৫ লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারগুলি এই সুবিধার আওতায় আসে। (Government Scheme Eligibility)
ভাতা পেতে রয়েছে শর্ত
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) এখনও নির্দিষ্ট আয়সীমা ঘোষণা করা হয়নি। তবে সরকারি কর্মচারী, নিয়মিত আয়করদাতা এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও রয়েছে শর্ত। অন্য কোনও সরকারি পেনশন বা নিয়মিত আর্থিক সাহায্য পেলে এই ভাতা মিলবে না।
প্রশাসনিক সূত্রের দাবি, আগামী দিনে আবেদন ও যাচাই আরও কঠোর হতে পারে। তাই আবেদন করার আগে নিজের যোগ্যতা এবং আয়ের সীমা ভালোভাবে দেখে নেওয়াই গুরুত্বপূর্ণ। (Government Scheme Eligibility)
আরও পড়ুন :- PAN কার্ডে বড় বদল, ২০২৬ থেকে নতুন ফর্ম, পুরনো PAN কি বাতিল?













I think other website proprietors should take this website as an model, very clean and magnificent user friendly style and design, let alone the content. You are an expert in this topic!