দীর্ঘদিনের অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। ‘আয়ুষ্মান দিবস’ উপলক্ষ্যে ১৬ অগস্ট থেকেই রাজ্যে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের পরিষেবা শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ, প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন।
১,৯০০-র বেশি হাসপাতালে মিলবে পরিষেবা
প্রকল্পের আওতায় থাকা যোগ্য পরিবারগুলি রাজ্যের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা নিতে পারবেন। হাসপাতালে ভর্তি হয়ে নির্দিষ্ট চিকিৎসা করানোর ক্ষেত্রে প্রকল্পের নির্ধারিত সীমার মধ্যে রোগীর পরিবারকে নগদ টাকা খরচ করতে হবে না।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রকল্পের পরিষেবা চালুর প্রস্তুতি শেষ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার এম আর বাঙুর হাসপাতাল, বারুইপুর সাব-ডিভিশন হাসপাতাল এবং অন্যান্য সাব-ডিভিশন হাসপাতালেও যোগ্য রোগীরা পরিষেবা পেতে শুরু করবেন। পাশাপাশি বারুইপুর ও ক্যানিং ডিভিশনের অধীন তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতেও আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে। রাজ্য জুড়ে মোট ১,৯০০-র বেশি হাসপাতাল এই পরিষেবার আওতায় আসছে বলে জানা যাচ্ছে। (Ayushman Bharat Scheme)
আধার ও মোবাইল নম্বর নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম
তবে আয়ুষ্মান ভারতের সুবিধা নেওয়ার আগে কয়েকটি বিষয় জানা জরুরি। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই প্রকল্পে আবেদন করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন। আয়ুষ্মান কার্ড সংক্রান্ত প্রক্রিয়ায় এই তথ্য যাচাই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই যারা আয়ুষ্মান ভারতে আবেদন করে কার্ড হাতে পেয়েছেন তাঁরা প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত হাসপাতাল থেকে পরিষেবা নিতে পারবেন।
অন্যদিকে, এখনও যারা আবেদন করতে পারেননি অথবা নথিপত্রের তথ্যে কোনও অমিল রয়েছে, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখছে রাজ্য সরকার।
বাড়িতে বসেই ডাউনলোড করুন আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ গাইড
স্বাস্থ্যসাথীর জায়গায় আসছে নতুন প্রকল্প
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খুব শীঘ্রই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে যাঁদের কাছে পূর্ববর্তী সরকারের চালু করা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁরা সেই কার্ডের মাধ্যমেই আপাতত স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিতে পারবেন বলে জানা যাচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে স্বাস্থ্যসাথীর কার্ডধারীদের নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’র আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাঁরাই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা।
নতুন রাজ্য প্রকল্পের জন্য কী কী নথি লাগবে, কীভাবে আবেদন করতে হবে এবং কারা যোগ্য হবেন—সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পরবর্তী সময়ে সরকারের তরফে প্রকাশ করা হবে।
হাসপাতালগুলির প্যাকেজেও বাড়তে পারে বরাদ্দ
আগামী দিনে রাজ্যের সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা—দুই প্রকল্পের পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, আগের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে হাসপাতাল ও নার্সিংহোমগুলি যে পরিমাণ প্যাকেজের টাকা পেত, নতুন ব্যবস্থায় তার তুলনায় কিছুটা বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। (Ayushman Bharat Scheme)
ফলে একদিকে সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমানোর সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে আরও বেশি হাসপাতালকে সরকারি স্বাস্থ্য বিমা ব্যবস্থার আওতায় আনার পথও খুলছে। ১৬ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ এর আনুষ্ঠানিক সূচনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।












F*ckin’ awesome things here. I’m very satisfied to peer your post. Thanks so much and i’m taking a look forward to touch you. Will you please drop me a e-mail?