বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। (Tarique Rahman India Visit) ঢাকার স্পষ্ট বার্তা, ভারত শেখ হাসিনা-সহ বাংলাদেশের পলাতক অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ না করলে এই সফরের অনুকূল পরিবেশ তৈরি হবে না।
Tarique Rahman India Visit: ঢাকার দুই শর্ত
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র একেএম শহিদুল করিম জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ভারত ও বাংলাদেশের আধিকারিকদের মধ্যে তারেকের দ্বিপাক্ষিক সফর নিয়ে আলোচনা চলছে। তবে ঢাকার দাবি, শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণের পাশাপাশি অন্যান্য পলাতক অভিযুক্তদেরও হস্তান্তর করতে হবে। একইসঙ্গে ওসমান হাদিকে হত্যার অভিযোগে অভিযুক্তদেরও ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দিতে হবে।
Bangladesh on Sunday urged India to act on its request expeditiously and create the environment for a bilateral visit by Prime Minister Tarique Rahman to India.
— Sami (@ZulkarnainSaer) August 16, 2026
"We are of the view that a propitious environment needs to be created for the visit," said A.K.M. Shahidul Karim,… pic.twitter.com/vKOFbIuxKV
৫ অগস্টের হাসিনা-বার্তায় ক্ষুব্ধ ঢাকা
৫ অগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছে ঢাকা। (Tarique Rahman India Visit) বাংলাদেশের অভিযোগ, এই ঘটনার ফলে তারেকের ভারত সফর নিয়ে চলা প্রক্রিয়া ‘বিঘ্নিত’ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন।
কাঁপছে বিপক্ষ, জার্মানির সঙ্গে ৭,০০,০০০,০০০,০০০ টাকার সাবমেরিন ডিল ভারতের
দুই অভিযুক্ত গ্রেফতার
ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ব্যক্তিকে মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে।
দিল্লির অবস্থান
শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের আবেদন এখনও ‘পর্যালোচনাধীন’ বলে জানিয়েছে ভারত। ফলে তারেকের সম্ভাব্য ভারত সফর এখন দুই দেশের কূটনৈতিক আলোচনার অগ্রগতির উপরই নির্ভর করছে। (Tarique Rahman India Visit)
এলোপথারি গুলিতে কাঁপল ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়, গুলিবিদ্ধ ৫











1 thought on “হাসিনার প্রত্যর্পণেই কি আটকে তারেকের ভারত সফর?”