প্রশ্নপত্রে একাধিক ভুল ও অসঙ্গতির অভিযোগের জেরে ফের বিতর্কের কেন্দ্রে ইউজিসি-নেট। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা—এই তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (ugc net)।
ugc net: কেন ফের তিন বিষয়ে পরীক্ষা
দেশজুড়ে গত ২২ থেকে ৩০ জুন এবং ৫ জুলাই ইউজিসি-নেটের জুন পর্বের পরীক্ষা হয়েছিল। মোট ৮৭ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তিনটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে ব্যাপক অভিযোগ সামনে আসে। পরীক্ষার্থীদের দাবি, প্রশ্নপত্রে বানান ভুল, মুদ্রণজনিত ত্রুটি, ভুল অনুবাদ এবং বিভিন্ন গবেষক ও পণ্ডিতের নাম বিকৃতভাবে উল্লেখ হয়েছিল প্রশ্নপত্রে। পাশাপাশি কয়েকটি প্রশ্ন আগের বছরের প্রশ্নপত্র থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এছাড়া নির্ধারিত সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন এসেছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ টুলের সাহায্যে তৈরি করা হয়েছে বলেও পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয়। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে NTA. কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। NTA-র দাবি, পরীক্ষার নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হচ্ছে (ugc net)।
নতুন সূচিতে কী রয়েছে
আগামী ৯ সেপ্টেম্বর সকালে ইংরেজি এবং বিকেলে কমার্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর সকালে হবে সমাজবিদ্যার পরীক্ষা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষাকেন্দ্র, শহর বরাদ্দ এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য শীঘ্রই এনটিএ-র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পুনঃপরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। এমনটাই রয়েছে নতুন সূচিতে।
উল্লেখ্য, বাকি ৮৪টি বিষয়ের প্রভিশনাল উত্তরপত্র বা ‘আনসার কি’ ইতিমধ্যেই প্রকাশ করেছে NTA। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিষয়গুলির ফলাফলও দ্রুত ঘোষণা করা হবে। ফলে পুনঃপরীক্ষার সিদ্ধান্তে স্বস্তি পেলেও, প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষার মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলে।











[2327]bitjili Official Login | সেরা অনলাইন স্লট ও লাইভ ক্যাসিনো,bitjili-তে আজই যোগ দিন। অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেম এবং লাইভ ক্যাসিনোর অভিজ্ঞতা নিন। বিকাশ ক্যাশ আউটের সহজ সুবিধায় এখনই খেলা শুরু করুন। visit: bitjili
[4208]kg999 অফিসিয়াল লগইন | বিকাশ ডিপোজিট ও সেরা স্লট গেম,kg999-এ আজই যোগ দিন। অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেম উপভোগ করুন এবং বোনাস পাওয়ার নিয়ম জেনে নিন। বিকাশ দিয়ে দ্রুত ডিপোজিট করতে ভিজিট করুন। visit: kg999
[5218]dripcasino Official Login | সেরা স্লট গেম ও দ্রুত বিকাশ পেমেন্ট,dripcasino-তে আজই জয়েন করুন। এখানে পাবেন সেরা অনলাইন স্লট গেম এবং লাইভ ক্যাসিনো খেলার নিয়ম। দ্রুত বিকাশ পেমেন্টের মাধ্যমে সহজেই লেনদেন করে খেলা শুরু করুন। visit: dripcasino