কলকাতা ও সিউড়ির অগ্নিকাণ্ডের পর এবার অগ্নি-নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মেদিনীপুর শহরে আচমকা একাধিক শপিংমল ও লজে পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে ফায়ার লাইসেন্স, জরুরি নির্গমন পথ এবং প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক না থাকায় কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জেলার অন্য শপিংমল, লজ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতেও দ্রুত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। (Agnimitra Paul Surprise Visit)
শপিংমল পরিদর্শন মন্ত্রীর
এদিন বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার পর কিছু সময়ের জন্য মেদিনীপুর সার্কিট হাউসে ছিলেন মন্ত্রী। এরপর আচমকাই শহরের একটি বেসরকারি শপিংমলে পৌঁছে যান তিনি। সেখানে ঘুরে ঘুরে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন। মন্ত্রীর অভিযোগ, ওই মলের প্রয়োজনীয় অনুমতি নেই। অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থাও করা হয়নি। এমনকী মলে গাড়ি রাখার উপযুক্ত ব্যবস্থারও অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মলের পর লজে হানা
এরপর মেদিনীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় দু’টি লজে যান অগ্নিমিত্রা পাল। সেখানেও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে যাওয়ার পথ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, লজ দু’টিতে নিরাপদ জরুরি নির্গমন পথের পর্যাপ্ত ব্যবস্থা নেই। একটি লজে প্রায় ৩৫টি শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থাকলেও কোনও দুর্ঘটনা ঘটলে অতিথিদের দ্রুত নিরাপদে বাইরে বের করে আনার মতো ব্যবস্থা নেই বলেও মন্ত্রী অভিযোগ করেন। এরপর ওই লজগুলিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
আইফোনের কিস্তির টাকা নিয়ে অশান্তি, পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
অগ্নিমিত্রা পাল বলেন, ফায়ার লাইসেন্স এবং জরুরি নির্গমন পথ ছাড়া কোনও প্রতিষ্ঠান চালানো যায় না। তাঁর কথায়, কোনও দুর্ঘটনা ঘটলে একসঙ্গে বহু মানুষের প্রাণহানি হতে পারে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।এদিনের এই অভিযানে মন্ত্রীর সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল। শহরের বিভিন্ন অবৈধ নির্মাণ এবং প্রোমোটার রাজ নিয়ে তাঁর কাছে একাধিক অভিযোগও তুলে ধরেন তিনি। (Agnimitra Paul Surprise Visit)
আগামীদিনেও চলবে সারপ্রাইজ ভিজিট
মন্ত্রী জানিয়েছেন, এই অভিযান এখানেই শেষ হচ্ছে না। আগামী দিনে মেদিনীপুর-সহ গোটা জেলার সমস্ত শপিংমল, লজ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় নথিপত্র, ফায়ার লাইসেন্স বা নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।









1 thought on “মেদিনীপুরে মন্ত্রীর আচমকা অভিযান, ফায়ার লাইসেন্স না থাকায় মল-লজ বন্ধের নির্দেশ”