ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bihar Mahila Rojgar Yojana Portal: বিহারে ‘মহিলা রোজগার যোজনা’, ভোট মিটতেই বন্ধ আবেদন পোর্টাল, ‘ভোটের জুমলা’- অভিযোগ তৃণমূলের

Published on: January 9, 2026
---Advertisement---

ভোট বৈতরণী পার হতে রাজনৈতিক দলগুলি অনেক প্রতিশ্রুতিই দিয়ে থাকে। এমন অভিযোগ হামেশাই শোনা যায়। বিহারে নির্বাচনের ঠিক আগে শুরু হয়েছিল ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’। চালু হয়েছিল পোর্টাল। ভোট মিটতেই বন্ধ আবেদন পোর্টাল ।সূত্রের খবর, ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিয়ে বিজেপি-জেডিইউ জোট মহিলা ভোট কবজা করলেও, নির্বাচন শেষে ৩১ ডিসেম্বর পোর্টাল লক। আরও ১৯ লক্ষ আবেদন জমা থাকলেও নতুন নোটিফিকেশন বন্ধ।

বিরোধীরা এটাকে ‘মোদির নয়া জুমলা’ বলে হুঙ্কার দিচ্ছে। কংগ্রেস এক্স হ্যান্ডেলে জানিয়েছে,“ভোটের সময় ১০ হাজার টাকা দিয়ে প্রতারণা, জয়ের পর তালা। বিহারের জনতা মোদি-নীতীশকে ক্ষমা করবে না।” Bihar Mahila Rojgar Yojana Portal

সিপিআই (এম-এল) লিবারেশনের অভিযোগ, ভোটের আগে ১০ হাজার, পরে বুলডোজার। মহিলাদের রোজগার-আবাস ইস্যু ফিরে এসেছে।

সরব হয়েছে তৃণমূলও। তীব্র সমালোচনা করেছেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, বিজেপি মায়েদের অপমান করেছে। ভোটের মুখে জুমলা ছিল, স্পষ্ট। বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো স্থায়ী প্রকল্প সবার জন্য। দায়বদ্ধতাও রয়েছে। বিজেপি-জেডিইউ শুধু ভোটের জন্য চালিয়েছিল, আজ দেশের সামনে প্রকাশিত। এই প্রবঞ্চনা মহিলাদের প্রতি অবমাননা। তৃণমূল সরকারের মডেলই আদর্শ—স্থায়ী সুরক্ষা, না যে নির্বাচনী খেলা। Bihar Mahila Rojgar Yojana Portal

বিহার সরকারের মন্ত্রী প্রমোদ কুমার জবাব, ”প্রকল্প বন্ধ হয়নি, অভিযোগ ভিত্তিহীন। মহিলা ক্ষমতায়নের জন্য, ভোটের সঙ্গে সম্পর্ক নেই। সব যোজনার সময়সীমা আছে, যেমন পিএম আবাস যোজনা।” নির্বাচন কমিশন অভিযোগে আমল দেয়নি। এখন প্রশ্ন, এটি কি সত্যিকারের সাহায্য না রাজনৈতিক ছল? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now