সোমাবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-NCR। দিল্লি-NCR সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে জারি রেড অ্যালার্ড। আবহাওয়া প্রতিকূল হওয়ায় অনেক দেরিতে ছাড়ছে বিমান। দিল্লি বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে অন্তত ১৫টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি জয়পুর, ২টি চণ্ডীগড় ও ১টি লখনউতে জরুরি অবতরণ করেছে। সেই সঙ্গে প্রায় ২৫০টি বিমান দেরিতে চলছে (Ncr Heavy Rain)।
Ncr Heavy Rain: কী বলছে আবহাওয়া দপ্তর? আর কতদিন চলবে দুর্যোগ?
দিল্লি-NCR সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও উত্তরাখণ্ড, ওডিশা ও তেলেঙ্গানার কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুরুগ্রাম ও ফরিদাবাদের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Ncr Heavy Rain)।
ভারী বৃষ্টির ফলে গুরুগ্রামের ইসলামপুর গ্রামের কাছে সোহনা রোডের সার্ভিস লেনে প্রায় দু’ফুট উঁচু জল জমে গিয়েছে। জল জমে থাকার কারণে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনেও উত্তর ভারতের বিভিন্ন অংশ সহ দিল্লি-এনসিআরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। নিচু এলাকাগুলিতে আরও জল জমার আশঙ্কা রয়েছে। দিল্লির সঙ্গম বিহার ও এমবি রোড এলাকাতেও ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে পড়ে। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বৃষ্টি হলেই শহরে যান চলাচলের পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। অন্যদিকে গাজিয়াবাদের এনএইচ-৯ আন্ডারপাসে জল জমে যানবাহন চলাচল আটকে যায়।











2 thoughts on “সময় চলছে না ২৫০টা বিমান, দীর্ঘ যানজট, ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি-NCR”