রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না’, ৫ সেপ্টেম্বর ফের আন্দোলনের ডাক CJP-র

cockroach janta party
---Advertisement---

NEET পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দিল্লির যন্তর-মন্তরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল CJP-র আন্দোলন। এবার ফের আন্দোলনে নামার ডাক দিলেন CJP-র সদস্যরা। কেন্দ্রীয় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই দাবিতেই আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন (CJP Protest) তাঁরা। ইন্ডিয়া গেট থেকে নয়াদিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত হবে এই মিছিল (cockroach janta party)।

cockroach janta party: ফের কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে CJP-র মুখপাত্র সৌরভ দাস বলেন, “Gen Z, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে করা এই ‘বিশ্বাসঘাতকতা’ তারা মেনে নেবেন না।” তিনি এও উল্লেখ করেন, ২৫ জুলাই আন্দোলনরত পড়ুয়াদের নরেন্দ্র মোদি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির প্রতি তাঁদের আস্থা ছিল না (cockroach janta party)।

তিনি আরও বলেন, “গত ২৫ জুলাই তরুণ প্রজন্মের কাছে ভারত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা আদৌ রক্ষা করতে চায় কি না, সে বিষয়ে জাতীয় কার্যনির্বাহী কমিটি গভীর সংশয় প্রকাশ করেছে। তাই ইন্ডিয়া গেট থেকে নতুন দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আত্মঘাতী হওয়া NEET পরীক্ষার্থীদের পরিবারবর্গ এবং ২০ জুলাইয়ের পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিরা এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবেন।”

সৌরভ বলেন, “প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন অন্য খেলা খেলছে। কারিগরি ত্রুটির আড়ালে লুকিয়ে গেছে সেই প্রতিশ্রুতি। এমনকি ছাত্র-ছাত্রীদের উপর দায়ের হওয়া এফআইআর তুলতে অস্বীকার করছে পুলিশ। এটা চলতে পারে না। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসাবে ধরে ভুল করা যাবে না। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্রতিদান সরকারকে দিতে হবে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment