রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সরকারি স্কুলে সাপের আতঙ্ক, মিত্র ইনস্টিটিউশনে পড়ুয়াকে কামড়

---Advertisement---

দক্ষিণ কলকাতার বুকে সরকারি স্কুলে সাপের আতঙ্ক। ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ। সোমবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই খুদে পড়ুয়াকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে (mitra institution)।

mitra institution: কীভাবে ঘটল এই ঘটনা?

সূত্রের খবর, আক্রান্ত পড়ুয়ার নাম দৃপ্ত পাল। টালিগঞ্জের বাসিন্দা দৃপ্ত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ স্কুলে টিফিনের বিরতি চলাকালীন তাকে সাপে ছোবল দেয় বলে পরিবারের দাবি। বিষয়টি জানাজানি হতেই স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে (mitra institution)।

ঘটনার খবর পেয়েই স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনা ঘটার পরে ১৫-২০ মিনিটের মধ্যেই ওই পড়ুয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছনো হয়। চিকিৎসক দেখে ‘স্নেক বাইট’ হিসাবে চিহ্নিত করেছেন। ইতিমধ্যেই ওই পড়ুয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। ওষুধ দেওয়া শুরু হয়েছে, আপাতত শিশু বিভাগে চিকিৎসাধীন ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রেও খবর।

স্কুলের তরফে আরও বলা হয়েছে, বনদফতরের লোকজন স্কুলে এসেছেন। খবর পেয়ে পুলিশও এসেছে। সাপটির খোঁজ করছে বনদফতরের আধিকারিকেরা। প্রাথমিক অনুমান, স্কুলের একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশে এই ঘটনা ঘটে থাকতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment