রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জারি লাল সতর্কতা! ১৬ বিমান বাতিল, চরমে যাত্রী ভোগান্তি

---Advertisement---

দিল্লির NCR-এ ভারী বৃষ্টিপাত। বিপর্যস্ত রাজধানী। ব্যহত বিমান পরিষেবা। রানওয়েতে জল জমায়, বৃহস্পতিবারও বাতিল প্রায় ১৬টি বিমান। নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে ১২৩টি বিমান। দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে (Delhi red alert)।

Delhi red alert: দিল্লিতে জারি ‘রেড অ্যালার্ট’

আবহাওয়া সূত্রে খবর, সোমবারও সারাদিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, আবহাওয়া খারাপ হওয়ার দরুণ, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বিমান বাতিল করা হয়েছে এবং ১২৩টি বিমান দেরিতে চলছে (Delhi red alert)।

দিল্লির পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, এইমস (AIIMS), আইটিও (ITO), আর কে পুরম এবং ফিরোজ শাহ রোড সহ শহরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বহু জায়গায় জল জমেছে। জল জমায় রাস্তায় দীর্ঘক্ষণের যানজটে ভোগান্তি আরও বেড়েছে। যান চলাচল কার্যত থমকে গিয়েছে। বিমানবন্দরমুখী রাস্তা ছাড়াও সাকেত কোর্ট এলাকায় খুব ধীর গতিতে যান চলাচল হচ্ছে।

অন্যদিকে গুরুগ্রামের একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভিডিয়ো ভাইরাল হয়েছে। গুরুগ্রামের সুভাষ চকে জলের মধ্যে আটকে হয়েছে হলুদ রঙের একাধিক স্কুল বাস। রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। তাঁর মধ্যে দিয়েই ঝুঁকি নিয়ে বাইক ও গাড়ি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২৬ থেকে ৩০ অগস্ট পর্যন্ত দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আইএমডি (IMD) আরও জানিয়েছে, আজ সারাদিন দিল্লিতে মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যেই বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment