রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেন বাড়ছে চিনির দাম? ‘অ্যাকশন’ মুডে রাজ্যের বাজারে হানা সরকারের

price hike
---Advertisement---

লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। চিনি থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর দামই এখন আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে। মূল্যবৃদ্ধি রুখতে পাইকারি সব বাজারকেই নজরদারি চালাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার (price hike)। উত্তর থেকে দক্ষিণ মঙ্গলবার সব বাজারেই অভিযান চালাল টাস্ক ফোর্স ও EB।

price hike: যদুবাবুর বাজারে EB হানা

মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কলকাতার বাজারে অভিযান চালাল ইবি-র প্রায় দশটি টিম। ভাবানীপুরের যদুবাবুর বাজারেও এদিন হানা দেয় EB-র একটি টিম। EB আধিকারিকরা চিনি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। শুধু চিনি নয়, কোথাও কেউ অবৈধভাবে চাল, তেল মজুত করছে কি না, তাও খতিয়ে দেখেন ইবি আধিকারিকরা। অন্যদিকে, পেঁয়াজের দাম বাজারে কত সেটাও খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। পাশাপাশি বিক্রেতারা কত দামে কিনছেন এবং এখানে কত লাভ রেখে বিক্রি করছেন সেই সমস্তও বিক্রেতাদের কাছে জানতে চান আধিকারিকরা। সবজি বিক্রির ক্ষেত্রে EB আধিকারিকরা জানান, বিক্রেতারা যদি অকারণে চড়া দামে সবজি বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে (price hike)।

কোলে মার্কেটে ‘অ্যাকশন’মুডে EB

কলকাতার অন্যান্য বড় মার্কেটে অভিযান চালানোর পাশাপাশি মঙ্গলবার সকালে কোলে মার্কেটেও পৌঁছে যান EB-র আধিকারিকরা। বাজারে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখেন তাঁরা। খোঁজ নেন সঠিক দামে বাজারে জিনিসপত্র বিক্রি হচ্ছে কি না।

মুর্শিদাবাদের কাশিমবাজারে পুলিশি অভিযান

অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কাশিমবাজারের সবজি বাজারে অভিযান চালানো হয়েছে। রাজ্যে অনিয়ন্ত্রিত আনাজ ও খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মাঠে নামল প্রশাসন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কালোবাজারি ঠেকাতে মুর্শিদাবাদের বহরমপুরের ঐতিহ্যবাহী কাশিমবাজারের সবজি বাজারে আচমকাই যৌথ অভিযান চালাল প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বহরমপুরের মহকুমা শাসক সমীরণ বারিক এবং ডিএসপি ডি এন টি সুশান্ত রাজবংশী। অভিযান চলাকালীন আধিকারিকরা বাজার ঘুরে আলু, পেঁয়াজ ও অন্যান্য আনাজপাতি সহ মুদিখানার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন।

বালুরঘাটের বড়বাজারে ‘টাস্ক ফোর্স’ হানা

বাজারদর খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাটের বড়বাজারে অভিযান চালাল টাস্ক ফোর্স। মহকুমা প্রশাসন ও বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে এদিন সবজি, মুদিখানার সামগ্রী, ফল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন তাঁরা। এমনকি, দোকানগুলিতে ব্যবহৃত পাল্লা-বাটখারাও পরীক্ষা করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বর্তমান বাজারদর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তাঁরা। বিশেষ করে সম্প্রতি চিনির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তার কারণও খোঁজ নেন তাঁরা। মহকুমা শাসক জানান, চাল-সহ অধিকাংশ খাদ্যসামগ্রীর দাম বর্তমানে মোটামুটি স্বাভাবিক থাকলেও চিনির দাম বেড়েছে। বাজারের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা হচ্ছে।

বসিরহাটে বাজারে নজরদারি

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার বাজারে সরেজমিনে নামল প্রশাসন। সাতসকালে উত্তর ২৪ পরগনার বসিরহাট নতুনবাজারে হানা দেন মহকুমা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। মাছ, সবজি থেকে শুরু করে মুদিখানার দোকান, বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বাজারদর সম্পর্কে খোঁজ নেন তাঁরা। বসিরহাটের নতুনবাজারে পরিদর্শনে ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জেসলিন কৌর এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলক নন্দ ভাওয়াল-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “কেন বাড়ছে চিনির দাম? ‘অ্যাকশন’ মুডে রাজ্যের বাজারে হানা সরকারের”

Leave a Comment