কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের মতো বিষয়ে কোনও রকম ‘দ্বিচারিতা’ বরদাস্ত করা হবে না বলে এদিন তিনি জানান। নাম না করেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন মোদি (Pm Modi)।
Pm Modi: পাক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কড়া আক্রমণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন। নাম না করে পাকিস্তানকে উদ্দেশ করে তিনি বলেন, “আমাদের এক সুরে বলতে হবে যে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে কোনও ‘দ্বিচারিতা’-র স্থান নেই। জঙ্গিদের অর্থের জোগান, নতুন জঙ্গি নিয়োগ, উগ্রপন্থা ছড়ানো এবং তাদের নিরাপদ আশ্রয়স্থল—সন্ত্রাসের গোটা ইকোসিস্টেম ধ্বংস করতে হবে।”
তিনি আরও বলেন, “যে সব দেশ সন্ত্রাসবাদকে নিজেদের নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং জঙ্গিদের আশ্রয় ও সমর্থন জোগায়, তাদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে হবে। সন্ত্রাসবাদ কারও জন্য কৌশলগত সম্পদ হতে পারে না।”
SCO মঞ্চে কোন কোন রাষ্ট্রনেতারা ছিলেন?
আন্তর্জাতিক এই মঞ্চে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মির্জিয়োয়েভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান উপস্থিত ছিলেন। SCO দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাজারগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করা, বাণিজ্যের প্রক্রিয়া আরও সহজ করা এবং উন্নয়নের নতুন পথ খুলে দেওয়া জরুরি। ফলে প্রতিটা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।’












1 thought on “‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতার চলবে না’, SCO মঞ্চে কড়া জবাব মোদির”