রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যত্রতত্র থুতু ফেলছেন! সাবধান নিয়ম ভাঙলেই ফাইন

Published on: September 1, 2026
---Advertisement---

এবার আর এদিক ওদিক পানের পিক ফেলা নয়। নিয়ম ভাঙলেই এবার থেকে জরিমানা। আজ, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এরিয়ায় কার্যকর হচ্ছে এই বিধিনিষেধ। এমন কী রাস্তায় প্যাকেট আবর্জনা ফেলেও ফাইন নেওয়া হবে। (Agnimitra Paul Littering Penalty)

ফাইন কত টাকা দিতে হবে?

এবার থেকে প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা ফাইন নেওয়া হবে। প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। এমনটাই জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। (Agnimitra Paul Littering Penalty)

তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য কোনওভাবেই রাজস্ব সংগ্রহ নয়, বরং সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলা। প্রথম পর্যায়ে নাগরিকদের নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে, প্রয়োজনে পরবর্তীতে জরিমানা আরোপ করা হবে।

এদিন অগ্নিমিত্রা বলেন, “বিভিন্ন সরকার ছিল কিন্তু তাঁরা এই ব্যবস্থাগুলো করেনি। ২০২৬ একটু আলাদা। ফুটপাথে কোনও জিনিস রাখা চলবে না। ফুটপাথ দিয়ে মানুষজন চলাচল করবে। আমরা বলেছি আপনারা বাড়ি বানান। কিন্তু বাড়ি বানানোর জিনিস ফুটপাতের উপরে রাখবেন না। বাড়ির সামনেও পরিষ্কার রাখার দায়িত্ব আপনার। নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব।আপনারা বলুন, আমরা ডাস্টবিন দিয়ে দিচ্ছি।” (Agnimitra Paul Littering Penalty)

কীভাবে নেওয়া হবে জরিমানা?

এক্ষেত্রে ডিজিটাল স্পট ফাইন নেওয়া হবে। পুরকর্মীরা ঘটনাস্থলেই জিও-ট্যাগযুক্ত ছবি তুলে নথিভুক্ত করবেন। QR Code-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করে জরিমানা দিতে হবে। এদিন পুরমন্ত্রী এও বলেন, পরিচ্ছন্ন নগর, দায়িত্বশীল নাগরিক এবং স্বচ্ছ পুর প্রশাসন – এই তিনটি লক্ষ্যকে সামনে রেখেই এই ডিজিটাল স্পট ফাইন ব্যবস্থা চালু হবে। (Agnimitra Paul Littering Penalty)

আরও পড়ুন :- পরপর দু’মাস বিমানের জ্বালানির দাম বৃদ্ধি, এবার কি বাড়বে টিকিটের দাম?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “যত্রতত্র থুতু ফেলছেন! সাবধান নিয়ম ভাঙলেই ফাইন”

Leave a Comment