দিল্লিতে চলন্ত বাসে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য সরকার। দিল্লিতে বাসের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল। পাশাপাশি সেই বাসের চালক ও বাসটি নিয়ে একাধিক বিষয়ও সামনে এল। রিপোর্টে প্রকাশ, অভিযুক্ত বাসের চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ ছিল। গ্রেটার নয়ডা থেকে দিল্লি, প্রায় ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করে বাসটি। তবুও কোনও জায়গায় বাসটিকে ধরা যায়নি। বাসের ভিতরের CCTV অচল হয়ে পড়েছিল বলে দাবি (rules for bus)।
rules for bus: বাসে পর্দাবিহীন জানালা, সচল প্যানিক বাটন
দিল্লি সরকারের জারি নতুন নির্দেশিকায় দিল্লিতে চলাচলকারী সমস্ত বাসে প্যানিক বাটন এবং ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (VLTD) সব সময় সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মাঝেমধ্যেই এইগুলি কাজ করছে কি না সেইদিকেই নজর রাখতে হবে। অন্যদিকে, বাসের স্লিপার আসনকে ঢেকে রাখার জন্য যে পর্দা ব্যবহার করা হয়, তা এবার থেকে করা যাবে না। শুধু তাই নয়, বাসের জানালায় কালো ফিল্ম বা টিন্টেড ফিল্ম ব্যবহার করা যাবে না। ফলে এই নির্দেশগুলি কার্যকর হলে, ভিতরে দৃশ্যমানতা বাড়ালে যাত্রী নিরাপত্তাও বাড়বে, সঙ্গে অপরাধ করা কঠিন হবে। দিল্লিতে চলাচলকারী সমস্ত বাসের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। নিয়ম না মানলে, সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে জরিমানা ও বাসের লাইসেন্স বাতিল করা হবে (rules for bus)।
শুধুমাত্র এই নির্দেশিকাই নয়, যাত্রীদের নিরাপত্তা, বিশেষ করে মহিলা ও নাবালিকাদের নিরাপত্তা নিয়ে বাস কর্মীদের সচেতন করতে হবে। নাবালিকাকে গণধর্ষণের এই ঘটনার পরই সরকারের ভূমিকা এবং প্রশাসনিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। এখন এই নির্দেশ বাস্তবে কার্যকর করাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।












Really impressed with the security and the way they handle transactions. Everything feels safe and professional at kratonbetkr.