রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১১ সেপ্টেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

Published on: September 3, 2026
Bank Strike
---Advertisement---

ফের দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ১১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর ডাকে এই ধর্মঘট হতে চলেছে। সংগঠনের দাবি, দেশের প্রায় ৯০ শতাংশ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কের কর্মীরা এই কর্মসূচির আওতায় রয়েছেন। ফলে ধর্মঘটের প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের দৈনন্দিন পরিষেবায়।

Bank Strike: ১১ সেপ্টেম্বরের পরও একাধিক দিন ধর্মঘট

শুধু ১১ সেপ্টেম্বরই নয়, পরবর্তী সময়েও একাধিক দিন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বরও দেশজুড়ে ধর্মঘট হবে। এরপরও যদি তাদের দাবি নিয়ে সরকার কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে উৎসবের মরশুমের আগে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কী কী দাবি ব্যাঙ্ক কর্মীদের?

ব্যাঙ্ক কর্মীদের অন্যতম প্রধান দাবি হলো সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলবে এবং শনিবার ও রবিবার দু’দিনই ছুটি থাকবে। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ইউনিয়নগুলির দাবি, এই ব্যবস্থার পরিবর্তে প্রতি শনিবার ও রবিবার ছুটি চালু করা হোক। তবে পাঁচ দিনের কাজের সপ্তাহ চালু হলে কর্মঘণ্টায় কিছুটা পরিবর্তন আনার প্রস্তাবও রয়েছে।

ইউনিয়নের বক্তব্য অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন কাজের সময় প্রায় ৪০ মিনিট করে বাড়ানো যেতে পারে। ব্যাঙ্ক কর্মীদের সংগঠন জানিয়েছে, এই প্রস্তাব নিয়ে আগেই সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন মেলেনি। প্রায় দুই বছর ধরে এই দাবি জানানো হলেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটছেন কর্মীরা।

ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তানি বিমান, বায়ুসেনার চাকরি ছাড়লেন অভিনন্দন বর্তমান

নতুন ইনসেনটিভ স্কিম নিয়েও আপত্তি

এর পাশাপাশি কেন্দ্রের নতুন ইনসেনটিভ স্কিম নিয়েও আপত্তি রয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনের। বিশেষ করে পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা কর্মদক্ষতার সঙ্গে যুক্ত আর্থিক সুবিধার এই ব্যবস্থাকে ‘একতরফা’ এবং ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেছে UFBU। তাদের বক্তব্য, কর্মীদের সঙ্গে আলোচনা না করে এই ধরনের ব্যবস্থা চালু করা উচিত নয়।

তাই নতুন ইনসেনটিভ স্কিম প্রত্যাহারের পাশাপাশি বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার দাবি জানিয়েছে সংগঠন। এখন মূল প্রশ্ন, ১১ সেপ্টেম্বরের ধর্মঘট নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়। (Bank Strike)

এখনও পর্যন্ত সরকারের তরফে এই ধর্মঘট ঠেকাতে বা কর্মীদের দাবির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। ধর্মঘট হলে টাকা জমা দেওয়া, নগদ তোলা, চেক ক্লিয়ারেন্স-সহ ব্যাঙ্কের একাধিক পরিষেবা ব্যাহত হতে পারে। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং ও অনলাইন লেনদেন চালু থাকার সম্ভাবনা রয়েছে, তবুও যাঁদের শাখায় গিয়ে কাজ করতে হয়, তাঁদের সমস্যায় পড়ার আশঙ্কা থাকছে।

সব মিলিয়ে, এখন নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। আলোচনার মাধ্যমে কর্মীদের দাবির সমাধান হয়, নাকি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘটেই যেতে হয়—সেদিকেই তাকিয়ে ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment