পাকিস্তানি বিমানকে গুলি করে নামিয়েছিলেন। ধরা পড়ার পর ৩দিন পাকিস্তানে বন্দি ছিলেন। তবুও তাঁর কাছ থেকে কোনও তথ্য বার করতে পারেনি পাকিস্তানের গোয়েন্দারা। এবার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানই ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিলেন। গোয়ার বেসরকারি একটি সংস্থার হয়ে যাত্রিবাহি বিমান চালাবেন অভিনন্দন (abhinandan varthaman)।
abhinandan varthaman: কেন বায়ুসেনার চাকরি ছাড়লেন অভিনন্দন?
সূত্রের খবর, চলতি মাসেই গোয়ার FLY91 নামের একটি বেসরকারি বিমানসংস্থায় কাজ শুরু করেছেন অভিনন্দন। এই বিমানসংস্থাটি মাত্র ২ বছর আগে যাত্রা শুরু করেছে। এই বিমানটির গোটা ছয়েক ATR 72-600 বিমান রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই সংস্থার তরফে অভিনন্দনের চাকরিতে যোগ দেওয়া নিয়ে কোনও রকম বিবৃতি জারি করা হয়নি। তবে কেন বায়ুসেনার চাকরি ছাড়লেন অভিনন্দন, তা জানা যায়নি (abhinandan varthaman)।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে জইশ জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসবাদীদের এই হামলায় প্রায় ৪০ জনের বেশি সেনা জওয়ান শহিদ হন। এই ঘটনার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি গুলি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপর পাকিস্তানের যুদ্ধ বিমান F-16 ভারতের আকাশপথে ঢুকে পাল্টা হামলার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা আর সফল হয়নি। মিগ-২০০ নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করেন বায়ুসেনার তৎকালীন উইং কম্যান্ডার অভিনন্দন। গুলি করে সেই বিমান মাটিতে নামান অভিনন্দন।
সেই সময় ভুলবশতই ভারতের আকাশসীমা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন উইং কমান্ডার অভিনন্দন। অভিনন্দনকে বন্দি করে পাক প্রশাসন। তাঁর মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে গোটা বিশ্ব। অভিনন্দনকে পাকিস্তান থেকে ফেরানোর জন্য ভারত আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করে। কূটনৈতিক চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। প্রায় ৩ দিন পর মুক্তি দেওয়া হয় অভিনন্দনকে। সাহসিকতার জন্য তাঁকে বীর চক্রে সম্মানিত করা হয়। এই ঘটনার ৭ বছর পর ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিলেন অভিনন্দন। তবে এটা প্রথমবার নয়, অতীতে বায়ুসেনার একাধিক পাইলট আগাম অবসর নিয়ে বেসরকারি সংস্থায় যোগ দিয়েছিলেন।












Top notch service and very responsive pages. I appreciate the transparency and the fair play rules here. Big thanks to idarena39.