রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিহারে লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে দিল্লি যাচ্ছিলো ট্রেনটি

Published on: September 6, 2026
---Advertisement---

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বিহারের আড়ায় লাইনচ্যুত হল ১৫৪৮৩ আলিপুরদুয়ার জংশন-দিল্লি মহানন্দা এক্সপ্রেস। ভোর ৪টা নাগাদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেল সেকশনে ঘটনাটি ঘটে। ট্রেনটির ইঞ্জিন, এসএলআর এবং এইচ-১ কোচ লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, রেলের দাবি, একটি কোচের একটি চাকাই লাইন থেকে সরে গিয়েছিল। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। (Bihar Train Accident)

ঘটনার পর রেলকর্মী ও আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহানন্দা এক্সপ্রেসকে গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়। তবে ক্ষতিগ্রস্ত কোচগুলির মেরামতের কাজ চলতে থাকে। এই ঘটনার পর আড়া স্টেশনের ম্যানেজার এন.কে. রাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। (Bihar Train Accident)

কীভাবে ঘটল দুর্ঘটনা?

মহানন্দা এক্সপ্রেস ভোর ৪টা ১২ মিনিট নাগাদ আড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ট্রেনটির। প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও যান্ত্রিক বা সিগন্যাল-সংক্রান্ত সমস্যার কারণে ট্রেনটি সম্ভবত সাসারাম লাইনের দিকে চলে যায়।

এরপর স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে ‘আপ’ লাইনে ট্রেনটির ইঞ্জিন ও পিছনের কয়েকটি কোচ লাইন থেকে সরে যায়। ইঞ্জিনের ঠিক পিছনে থাকা এসএলআর এবং এইচ-১ কোচও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।

দিল্লি-হাওড়া রুটে প্রভাব

মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার জেরে দিল্লি-হাওড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে বন্দে ভারত, বিভূতি এক্সপ্রেস, গান্ধিধাম এক্সপ্রেস, ক্যাপ্টেন এক্সপ্রেস, ইন্টারসিটি, গরিব রথ, প্যাসেঞ্জার ট্রেন এবং উদনা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন। (Bihar Train Accident)

কারণ খতিয়ে দেখছে রেল

লাইনচ্যুতির সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে মহানন্দা এক্সপ্রেস সাসারাম লাইনের দিকে চলে গেল এবং পরে লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ঘটনার কারিগরি দিকগুলি পরীক্ষা করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে। (Bihar Train Accident)

আরও পড়ুন :- বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থল থেকে কী পেল ফরেন্সিক টিম?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “বিহারে লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে দিল্লি যাচ্ছিলো ট্রেনটি”

Leave a Comment