রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জলের দামে বিকোবে পেঁয়াজ? বাজারে ৪ হাজার টন পেঁয়াজ পাঠাল কেন্দ্র

Published on: September 6, 2026
Onion Price Decrease
---Advertisement---

গত কয়েকদিনে বাজারে পেঁয়াজের দাম যে হারে চড়ছিল তাতে কিছুটা রাশ টানতে সরকারের ঘরে মজুত থাকা পেঁয়াজ বাজারে ছাড়ছে কেন্দ্র। গত ১০ দিনে দেশের ১৭টি শহরে প্রায় ৪০০০ টন পেঁয়াজ বিক্রি করেছে সরকার। নির্দিষ্ট শহরগুলিতে এই পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাহলে কি এবার এই রাজ্যেও সস্তা হতে চলেছে পেঁয়াজ?

Onion Price Decrease: বিশেষ ট্রাক ও ট্রেনে পৌঁছাচ্ছে পেঁয়াজ

২০২৬ সালের জন্য কেন্দ্রের হাতে প্রায় ১.২১ লক্ষ টন পেঁয়াজ মজুত রয়েছে। সেই পেঁয়াজই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED)। উৎপাদনকারী রাজ্য থেকে পেঁয়াজ বড় শহরগুলিতে আনা হচ্ছে ট্রাক এবং বিশেষ রেল রেকের মাধ্যমে। এর মধ্যে রয়েছে ‘কান্দা এক্সপ্রেস’।

ইতিমধ্যেই কান্দা এক্সপ্রেসে দিল্লি ও চেন্নাইয়ে পেঁয়াজ পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গুয়াহাটির জন্য আরও একটি রেক পাঠানোর প্রস্তুতি চলছে। NCCF-এর ম্যানেজিং ডিরেক্টর অনিস জোসেফ চন্দ্র জানিয়েছেন, তাঁদের সংস্থা এখনও পর্যন্ত দেশের বিভিন্ন শহরে ১৫০০ টন সরকারি পেঁয়াজ বিক্রি করেছে। রাজ্যগুলির সঙ্গে মিলেও এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। দোকান, মোবাইল ভ্যান এবং সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃষ্টিতে ক্ষতি, কমেছে সরবরাহ

উল্লেখ্য, এবার রবি মরশুমের পেঁয়াজ তোলার সময় অসময়ের বৃষ্টিতে বেশ কিছু ফসল নষ্ট হয়েছে। সাধারণত এই পেঁয়াজই পরে বাজারে সরবরাহ করা হয়। ফলে এবার পেঁয়াজের জোগানে কিছুটা চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে দামের উপরেও।

২৮ অগস্ট সরকারি উদ্যোগে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ার সময় দেশে পেঁয়াজের গড় খুচরো দাম ছিল কেজিতে ৪৮.৫০ টাকা। ৫ সেপ্টেম্বর সেই দাম বেড়ে হয়েছে ৫০.৭৯ টাকা। ওই দিন দিল্লিতে পেঁয়াজের দাম ছিল ৫৮ টাকা, মুম্বাইয়ে ৫৩ টাকা, চেন্নাইয়ে ৬৩ টাকা এবং রাঁচিতে ৪০ টাকা কেজি। গড় পাইকারি দাম ছিল ৪২.৭৯ টাকা।

ইলিশের পর এবার ‘টার্গেট’ ভোলা, অবশেষে আটক মধ্যমগ্রামে ভেল্কিবাজি দেখানো মহিলা

সরকারের দাবি, কম দামে পেঁয়াজ বিক্রির ফলে ইতিমধ্যেই বাজারে কিছুটা চাপ কমেছে। NCCF-এর হিসাবে, কয়েকটি জায়গায় পেঁয়াজের দাম কেজিতে ২-৩ টাকা পর্যন্ত কমেছে। সরকারি মজুতে থাকা পেঁয়াজের মানও বাজারে বিক্রি হওয়া সাধারণ পেঁয়াজের মতোই ভালো বলেই জানিয়েছেন আধিকারিকেরা। (Onion Price Decrease)

বর্তমানে দিল্লি-এনসিআর, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরল, রাজস্থান, পঞ্জাব, ওডিশা-সহ কয়েকটি রাজ্যে এই সরকারি পেঁয়াজ বিক্রি চলছে। পেঁয়াজ বাছাই, প্যাকেট করা এবং বিভিন্ন জায়গায় পাঠানোর দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় ওয়্যারহাউসিং কর্পোরেশন (CWC)।

এইভাবে চললে সামনে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার আশা রয়েছে। এদিকে নতুন খরিফ মরশুমের পেঁয়াজের ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মাঝামাঝি সেই পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে জোগান বাড়বে। ফলে দেশজুড়ে সর্বত্রই পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছে কেন্দ্র।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “জলের দামে বিকোবে পেঁয়াজ? বাজারে ৪ হাজার টন পেঁয়াজ পাঠাল কেন্দ্র”

Leave a Comment