রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইলিশের পর এবার ‘টার্গেট’ ভোলা, অবশেষে আটক মধ্যমগ্রামে ভেল্কিবাজি দেখানো মহিলা

Published on: September 6, 2026
New Barrackpore Fish Theft
---Advertisement---

ইলিশ ‘ম্যাজিক’ দেখিয়ে মধ্যমগ্রাম থেকে উধাও হওয়ার পর এবার ভোলা। (New Barrackpore Fish Theft) গত বুধবার প্রায় ৪ হাজার টাকার ইলিশ এবং ৩০০ টাকা নগদ নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠা সেই প্রৌঢ়াকে রবিবার উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বাজারে ভোলা মাছ কিনতে গিয়ে ধরে ফেললেন ব্যবসায়ীরা। খবর পেয়ে তাঁকে মধ্যমগ্রাম বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

New Barrackpore Fish Theft: ‘ভোলা’ কিনতেই নজরে

মধ্যমগ্রাম কালীবাড়ি সংলগ্ন অমলেন্দু স্মৃতি ব্যবসায়ী সমিতির বাজারে ওই মহিলা প্রসেনজিৎ বিশ্বাসের দোকান থেকে বড়, ভালো ইলিশ পছন্দ করেন। দাম মেটানোর সময় জানান, টাকা নেই; কাঠগোলায় তাঁর দোকান রয়েছে, সেখানে কাউকে পাঠালে টাকা দিয়ে দেবেন। প্রসেনজিৎ তাঁর ভাইকে সঙ্গে পাঠান। রিকশায় ওঠার পর মহিলা তাঁর কাছ থেকে ৩০০ টাকাও নেন বলে অভিযোগ। মাঝপথে ফোন করে একটি দোকান দেখিয়ে টাকা আনতে তাঁদের পাঠিয়ে নিজে উধাও হন তিনি।

CCTV-র ছবি পৌঁছয় বাজারে

এরপর বিভিন্ন বাজারে তাঁর ছবি ও ঘটনার খবর ছড়িয়ে পড়ে। রবিবার নিউ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বাজারে প্রায় ৫ কেজি ভোলা কিনতে গিয়ে নজরে পড়েন তিনি। (New Barrackpore Fish Theft) আগেই সতর্ক ছিল বাজার কমিটি। মাছ বিক্রেতা রাহুল দাসের সন্দেহও হয়। তাঁর কথায়, প্রায় ১৪ কেজির ভোলা কাটা হচ্ছিল, মহিলা প্রায় ৫ কেজি নেন। ‘বাড়িতে মাছ পৌঁছে দেওয়ার কেউ নেই?’—এই প্রশ্নে সন্দেহ আরও বাড়ে। আগের ছবি মিলিয়ে নিশ্চিত হয়ে ব্যবসায়ীরা তাঁকে আটকান।

New Barrackpore Fish Theft: থানায় নিয়ে গেল পুলিশ

এরপর মধ্যমগ্রাম বাজার কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রসেনজিৎ-সহ কয়েকজন গিয়ে তাঁকে মধ্যমগ্রামে আনেন এবং পুলিশকে খবর দেন। থানায় যাওয়ার আগে মহিলা বাজার কমিটির হাতে ২৭০০ টাকা দেন। তাঁর দাবি, মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু টাকা ছিল না। ব্যবসায়ীদের অভিযোগ, অন্য দোকান থেকেও টাকা না দিয়ে মাছ-সহ সামগ্রী নেওয়ার ঘটনা ঘটেছে।

চিৎপুরে ঘিঞ্জি এলাকায় বন্ধ গোডাউনে বিধ্বংসী আগুন, ছড়াল আতঙ্ক


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ইলিশের পর এবার ‘টার্গেট’ ভোলা, অবশেষে আটক মধ্যমগ্রামে ভেল্কিবাজি দেখানো মহিলা”

Leave a Comment